নিউইয়র্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভাসির্টির প্রো ভাইস চ্যাচেলর প্রফেসর শহীদুল্লাহর সংবর্ধনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কুইন্সের বাংলাদেশী এলাকা হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসের প্রিন্স রেষ্টুরেন্টের পার্টি হলে গত ২৮ জুলাই রবিবার রাত ৯টায় কাপাসিয়া থানা এসোসিয়েশন ইউএসএ ইন্ক এর পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভাসির্টির প্রো ভাইস চ্যাচেলর প্রফেসর ডক্টর মো: শহীদুল্লাহ সিকদারকে এক সংবর্ধনা দেয়া হয়েছে।
জানা যায়, কাপাসিয়া থানা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে সভার সভাপতিত্ব ও সাংগঠনিক সম্পাদক আজমুল হুদাকে অনুষ্ঠান পরিচালনা করার অনুরোধ করেন। সাংগঠনিক সম্পাদক এর পরিচালনায় সংগঠনের সভাপতি সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। আনন্দগণ পরিবেশে সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা মো: মতিউর রহমান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মলিন চন্দ্র সাহা, উপদেষ্টা ও অতিথির বাল্যবন্ধু সুবোধ রায়, উপদেষ্টা মোহাম্মদ শাহাজাহান, আশরাফ হোসেন মৃধা প্রমুখ।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্রে সফররত সংবর্ধিত অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভাসির্টির প্রো ভাইস চ্যাঞ্চেলর প্রফেসর ডক্টর মো: শহীদুল্লাহ সিকদার, সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা মো: মতিউর রহমান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মলিন চন্দ্র সাহা, উপদেষ্টা সুবোধ রায়, উপদেষ্টা মোহাম্মদ শাহাজাহান, আশরাফ হোসেন মৃধা, সংগঠনের সহ সভাপতি মো: ছাইফুল ইসলাম (শামীম), সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, অর্থ সম্পাদক মো: জহিরুল ইসলাম, মহিলা সম্পাদিকা নাসিমারা মৃধা, আপ্যায়ন সম্পাদক এনামুল করিম জাহাঙ্গীর, প্রচার সম্পাদক বুলবুল আহম্মেদ (মহসীন) ফকির, সহ প্রচার সম্পাদক রাম কৃষ্ণ বনিক (ঝন্টু), কার্যকরী সদস্য মোহাম্মদ মাজাহারুল ইসলাম, রাজীব ফকির প্রমুখ। শেষে সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন অনুষ্ঠান স্বার্থক ও সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠান শেষে রাতের খাবার পরিবেশন করা হয়।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি