নিউইয়র্কে হবিগঞ্জ জেলা কল্যান সমিতি যুক্তরাষ্ট্র’র বার্ষিক বনভোজন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘ইষ্ট রিভারের’ তীরে অবস্থিত কুইন্স ব্যুরো ব্রীজ পার্কের প্রাকৃতিক সৌন্দর্য্যঘেরা মনোরম পরিবেশে গত রবিবার সুশৃংখলভাবে সম্পন্ন হয় প্রবাসী হবিগঞ্জবাসীর প্রাচীন সংগঠন হবিগঞ্জ জেলা কল্যান সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক এর বার্ষিক বনভোজন ও মিলন মেলা ২০১৯ । পরিবার পরিজন নিয়ে মাঠে এসেই শুরু হয় বছর শেষে দেখা হওয়া বন্ধু, আত্মীয় ও প্রতিবেশীদের কুশল বিনিময়। বেলা বাড়ার সাথে সাথে বনভোজনের স্থান পরিনত হয় নিউইয়র্কে একটুকরো হবিগঞ্জে। সব ভাষা অনুপস্থিত রেখে মায়ের মর্যাদায় হবিগঞ্জের আঞ্চলিক ভাষায় নারী পূরুষ গল্পে মগ্ন।

সকালের নাস্তা শেষ করেই মাঠে শুরু হয় ছোটমনিদের খেলাধূলা, তা থেকে মহিলারা বাদ যায়নি, পিলো খেলা,হাড়ি ভাংগা সহ স্বামী স্ত্রীর পানিবল খেলা। এরই মধ্যে বিশাল আকারে নারী পুরুষের লাইন হয় স্পাইসি এন্ড কারীর মজাদার ভোজনের জন্য । কর্মকর্তাগন ব্যস্ত হয়ে যায় বনভোজনের মূল পর্ব মধ্যাহৃ ভোজন পরিবেশনে। খাওয়া শেষ করে ক্লান্ত শরীরে একে একে বৃক্ষের ছায়াতলে পাতানো চেয়ারে হেলান দিয়ে বসতেই মাইকে ভেসে আসে – অথিতিদের আসন গ্রহনের ঘোষনা

মিজানুর রহমান চৌধুরী শেফাজের সভাপতিত্বে একে একে আসন গ্রহন করেন বনভোজন কমিটির আহবায়ক রমিজ উদ্দীন খান, মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, জালালাবাদ এস এ কে ছালাম, বীর মুক্তিযোদ্ধা হালিম খান, মোবাশ্বীর হোসেন চৌধুরী, এ্যড. নাসির উদ্দীন, সৈয়দ কামাল উদ্দীন আহমদ, সাহ ফয়েজ উদ্দীন, গাজী মাহমুদুর রহমান, হবিগঞ্জ জেলা সমিতির সভাপতি দেওয়ান বজলুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ নজমুল হাসান কোবাদ, সাবেক সভাপতি শফি উদ্দীন তালুকদার, সিনিয়র সহ সভাপতি মো: আজদু মিয়া তালুকদার, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি তোফায়েল চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সাইকুল ইসলাম, ডি.এম রনেল, বিশিষ্ট কমিউনিটি নেতা আলমগীর মিয়া, সাধারন সম্পাদক মো: রেজাউল আজাদ ভূঁইয়া, হবিগন্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মুকিদুল ইসলাম মুকিত, সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ টিপু, নবীগনঞ্জ সোসাইটির সাধারন সম্পাদক জয়নাল চৌধুরী, উসমানী নগর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি বশির আহমদ, যুবনেতা ও নবীগঞ্জ সমিতির সাবেক সাধারন সম্পাদক জামাল হোসেন, আলোচনা পর্ব যৌথভাবে পরিচালনা করেন সাধারন সম্পাদক আকবর হোসেন স্বপন ও সদস্য সচিব রোকন হাকিম।
আরো উপস্থিতি ছিলেন, লিয়াকত আলী চেয়ারম্যান, মোস্তাসিম বিল্লাহ, আশিকুর রহমান,ফয়সল আহম্মদ, ছামছুল ইসলাম শামীম, তাজুল ইসলাম মানিক, আমীর আলী, প্রফেসার আব্দুর রহমান, ফয়সল আহমেদ খান পারভেজ, এ.কে জয়, হাসান আলী, শামীম তালুকদার, জুনেদ খান, এমরান আলী, গিয়াস উদ্দীন, জুয়েল মিয়া, গোলাম রাহীম শ্যামল, সৌকত চৌধুরী, কাউচার চৌধুরী ও মহিলা সম্পাদিকা এনি চৌধুরী।
খেলায বিজয়ী শিশু কিশোরদের পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অথিতিগণ, এর পরই আকর্ষণীয় কূপন লটারী প্রথম পুরষ্কার বিজয়নী জেমি খানের হাতে তুলে দেওয়া হয় ৫০” টেলিভিশন সৌজন্যে দেলোয়ার হোসেন মানিক, দ্বিতীয় পুরষ্কার অর্জন করে ৪২” টেলিভিশন সাতজন বিজয়ের হাতে তুলে দেওয়া হয় লটারী প্রাইজ। সকলের সহযোগীতাঢয় অনুষ্ঠানটি সফল করায় সভাপতি ও আহ্বায়ক কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী দিনে সহযোগীতা অব্যহত রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন আহ্বায়ক রমিজ উদ্দীন খান।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests