নিউইয়র্কের ব্রঙ্কসে ইত্যাদি বাজার হালাল ফুড মার্কেটের ৪র্থ শাখার উদ্বোধন (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/2370808836529659/
https://www.facebook.com/USANewsNY/videos/2417506045135367/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের ২১১১ স্টারলিং-বাংলাবাজার এভিনিউ এলাকায় ইত্যাদি বাজার হালাল ফুড মার্কেটের ৪র্থ শাখার উদ্বোধন করা হয়েছে। গত ২ আগস্ট শুক্রবার বাদ জুমা নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ইত্যাদি বাজার হালাল ফুড মার্কেট ও ইত্যাদি রেষ্টুরেন্ট গ্রুপের কর্ণধার আবু নোমান শাকিলের মালিকানাধীন এ স্টোরটির উদ্বোধন হয়েছে মিলাদ মাহফিলের মাধমে। স্টোরটি কাস্টমারদের জন্য খুলে দেয়া হবে আগামী ৫ আগস্ট সোমবার।

জানা গেছে, ব্যবসায়ী আবু নোমান শাকিলের নতুন এ স্টোরটি ছাড়াও আরো রয়েছে জ্যাকসন হাইটসে ইত্যাদি বাজার হালাল ফুড মার্কেট ও ইত্যাদি রেষ্টুরেন্ট এবং এস্টোরিয়ায় রয়েছে ইত্যাদি বাজার হালাল ফুড মার্কেট নামে আরো দু’টি গ্রোসারী ও সুপার মার্কেট। ব্যবসায় সাফল্যের ধারাবাহিকতায় তার গ্রুপ বিজনেসে সর্বশেষ সংযোজন ব্রঙ্কসের ইত্যাদি বাজার হালাল ফুড মার্কেট। উদ্বোধন উপলক্ষে স্টোরটিতে ১০% বিশেষ মূল্য হ্রাসের ঘোষণা দেয়া হয়েছে।
ইত্যাদি বাজার হালাল ফুড মার্কেটের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও আবু নোমান শাকিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন এবং বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন, সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টিভির সিইও আবু তাহের, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম। কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন।

অনুষ্ঠানে ইত্যাদি বাজার হালাল ফুড মার্কেটের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও আবু নোমান শাকিল কমিউনিটির সহযোগিতা কামনা করে বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, প্রবাসী বাংলাদেশীদের সেবা প্রদানের লক্ষেই এ প্রতিষ্ঠানটি এখানে গড়ে তোলা হয়েছে।
তিনি বলেন, এ স্টোরটি ছাড়াও আমার আরো তিনটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এসকল প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। সেবার মানসিকতা নিয়ে করে করে যাচ্ছি। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কমিউনিটিকে হালাল ব্যবসার মাধ্যমে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী উপহার দেয়াই তার লক্ষ বলে জানান। আবু নোমান শাকিল বলেন, কাজ করতে গেলে ভুল ত্রুটি হতেই পারে। আশা করি ভুল ত্রুটি হলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন প্রতিষ্ঠানটির শুভ কামনা করেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests