নিউইয়র্কের নিরব রেস্টুরেন্টের কর্ণধার ও বাংলা ক্লাবের উপদেষ্টা খোকন অসুস্থ, হার্ট সার্জারি সম্পন্ন : রোগ মুক্তি কামনায় দোয়া (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/651575418673204/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের নিরব রেস্টুরেন্টের কর্ণধার ও বাংলা ক্লাব ইউএসএ’র উপদেষ্টা বখতিয়ার রহমান খোকন গুরুতর অসুস্থ হয়ে ব্রঙ্কসের আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন। তার সফল হার্ট সার্জারি হয়েছে। বখতিয়ার রহমান খোকন গত ১ আগস্ট বৃহস্পতিবার রাতে হার্ট স্ট্রোকে আক্রান্ত হলে তাকে সাথে সাথে স্থানীয় আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার সফল হার্ট সার্জারি হয়েছে। তার হার্টে ১টি ব্লকে রিং পরানো হয়েছে বলে তার ঘনিষ্ট সূত্র ইউএসএনিউজঅনলাইন.কমকে জানিয়েছে।

এদিকে, নিউইয়র্কের নিরব রেস্টুরেন্টের কর্ণধার ও বাংলা ক্লাব ইউএসএ’র উপদেষ্টা বখতিয়ার রহমান খোকনের আশু সুস্থতা কামনায় এবং ক্লাবের তিন সদস্যের স্বদেশ যাত্রা উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয় গত ২ আগস্ট শুক্রবার রাতে। বাংলা ক্লাব ইউএসএ ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্ট পার্টি হলে এ দোয়া মাহফিলের আয়োজন করে। ক্লাব

সভাপতি আবুল কালাম পিনুর সভাপতিত্বে দোয়া-মুনাজাত পরিচালনা করেন সংগঠনের কর্মকর্তা সোনার বলাই। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি মো. মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আজিজুল হক প্রমুখ।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests