Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ওহিও এবং টেক্সাসে বন্দুক হামলায় নিহত ২৯

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: August 6, 2019 | 1:34 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের ওহিও এবং টেক্সাসে বন্দুক হামলার ঘটনায় অন্তত ২৯ ব্যক্তি নিহত হয়েছেন৷ এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন৷ রবিবার স্থানীয় সময় রাত সোয়া একটায় ওহিও রাজ্যের ডেটন এলাকায় বন্দুকধারীর হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ৷ হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে৷ এর কয়েকঘণ্টা আগে টেক্সাস রাজ্যের এল পাসো শহরের একটি শপিংমলে আরেক বন্দুকধারীর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন৷ টেক্সাস পুলিশ জানায়, এ হামলায় অন্তত ২৬ জন আহত হয়েছেন৷ হামলার ঘটনাকে ‘কাপুরুষোচিত’ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷

ওহিওর বারে হামলা

ওহিও রাজ্যের ডেটন শহরের একটি বারের সামনে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে এক বন্দুকধারী৷ বন্দুকধারী এ ব্যক্তি এসময় বারে প্রবেশ করতে চাইলে ঐ এলাকায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে থামাতে গুলি ছুড়ে৷ তখন পুলিশের গুলিতে নিহত হন এই হামলাকারী৷ তবে হামলাকারীর বিস্তারিত পরিচয় এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ৷ পুলিশ জানায় যে, ঘটনাস্থলের পাশেই দায়িত্বরত অবস্থায় ছিল আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা৷ গুলির শব্দ শুনতে পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে ও হামলাকারীকে থামাতে পাল্টা গুলি করে৷ তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে সে বিষয়ে কোন তথ্য জানায়নি পুলিশ৷

টেক্সাসে নিহত ২০

শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় টেক্সাস রাজ্যের এল পাসো শহরে ওয়ালমার্টের একটি দোকানে বন্দুকধারীর হামলায় অন্তত ২০ জন নিহত ও ২৬ জন আহত হন৷ এ ঘটনায় পুলিশ ২১ বছর বয়সি একজনকে আটক করেছে৷ মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে হামলাকারী ডালাস এলাকার একজন বাসিন্দা৷ টেক্সাসের মেয়র গ্রেগ অ্যাবট এই ঘটনাকে সেখানকার ‘ইতিহাসে অন্যতম ভয়াবহ দিন’ বলে বর্ণনা করেছেন৷

পুলিশ জানায় তারা এই ঘটনার তদন্ত করছে৷ তবে পুলিশ এটিকে ‘হেইট-ক্রাইম’ বলে সন্দেহ করছে৷ এল পাসো শহরের পুলিশ বিভাগের প্রধান গ্রেগ আলেন বলেন, ‘‘এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য প্রমাণ রয়েছে তাতে মনে হচ্ছে যে এটি একটি হেইট ক্রাইম৷”

ট্রাম্পের নিন্দা

ঘটনার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, ‘‘এ ঘটনার নিন্দা জানিয়ে আমি সবার পাশে আছি৷ একটি হত্যাকাণ্ডকে সমর্থন দেওয়ার কোন কারণ থাকতে পারেনা৷” হামলার এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ডেমোক্র্যাট সদস্যরা৷ সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘‘এটি অসুস্থতা৷ সহ্য করার সব সীমা ছাড়িয়েছে এ হত্যাকাণ্ড৷”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে মাঝেমাঝেই বন্দুক হামলার ঘটনা ঘটে৷ রাজনীতিবিদদের একাংশসহ অনেকেই অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে মত দিয়েছেন৷ বেসরকারী সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য মতে, চলতি বছর ২৪৭টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে৷

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ