Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক সাকিব নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: August 6, 2019 | 12:45 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির কুইন্সে ওজনপার্ক এলাকায় ৪ অগাস্ট ভোরে এক সড়ক দুর্ঘটনায় ২৩ বছর বয়সী বাংলাদেশি সাদমান সাকিবের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

উডহ্যাভেন এলাকার বাসিন্দা সাকিব আমাজন ডটকমের পণ্য ডেলিভারি দেওয়ার সময় ভোর রাত ৩টা ৫৭ মিনিটে সাউথ কন্ডুইট এভিনিউতে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার সংবাদ পেয়েই টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখেন যে,সাকিবের হুন্ডা এ্যাকোর্ড-২০০৮ গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে। রাস্তায় পড়ে রয়েছে সাকিবের নিথর দেহ। পুলিশের সঙ্গে আসা এ্যাম্বুলেন্সের প্যারামেডিক্সরা প্রাথমিক পর্যবেক্ষণেই পুলিশকে জানায় যে, সাকিব বেঁচে নেই।১০৬ প্রেসিঙ্কটের পুলিশ অফিসার এবং নিউইয়র্ক পুলিশের দুর্ঘটনা-তদন্ত কর্মকর্তারা জানান, সাকিবের গাড়িটি এতটাই দ্রুতগামী ছিল যে, নিয়ন্ত্রণ হারানোর পর রাস্তার পার্শ্ববর্তী একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মুহূর্তেই তা দ্বিখণ্ডিত হয়েছে। ছিন্নভিন্ন হয়েছে গাড়ির পার্টসগুলো। লিন্ডেন বুলেভার্ডের এক্সিটে সংঘটিত এই দুর্ঘটনার পর সাকিবের লাশ নিকটস্থ ফিউনারেল হোমে নেওয়ার পর তার স্বজনকে সংবাদটি জানানো হয়েছে। তার বাবার নাম ডা. মঈনউদ্দিন। ঢাকায় জন্ম সাকিবের গ্রামের বাড়ি ছিল ফেনীতে। সাকিব ছিলেন নিউইয়র্ক সিটিতে লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজের কম্পিউটার সায়েন্সের ছাত্র এবং ইতিমধ্যেই এসোসিয়েটস করেছিলেন। ফুলটাইম স্টুডেন্ট হলেও পার্টটাইম কাজ করছিলেন আমাজন ডটকমে। পুলিশ জানায়, এ দুর্ঘটনায় আর কেউ হতাহত হয়নি। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV