নিউইয়র্কে তিনদিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলা শুরু ২০ আগস্ট
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ‘বঙ্গবন্ধু বইমেলা’র আয়োজন করেছে মুজিব বর্ষ উদযাপন পরিষদ, যুক্তরাষ্ট্র। আগামী ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তিনদিনব্যাপী এই বইমেলা অনুষ্ঠিত হবে। জ্যাকসন হাইটসের পিএস ৬৯ মিলনায়তনে প্রতিদিন বিকেল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই মেলা চলবে। মেলায় বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের প্রদর্শনী ও বিক্রয় ছাড়াও থাকবে সংশ্লিষ্ট আর বাংলাদেশ বিষয়ক নানা প্রতিযোগিতা, আলোচনা, সেমিনার আর সাংস্কৃতিক অনুষ্ঠান।
জ্যাকসন হাইটসের তিতাস রেস্টুরেন্টে গত মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার আয়োজক ও মুজিব বর্ষ উদযাপন পরিষদ, যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ এসব তথ্য জানান। এ সময় মেলার কর্মসূচি ঘোষণা করেন পরিষদের সদস্য সচিব নুরুল আমিন বাবু। পরিষদের আহ্বায়ক মিশুক সেলিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মেলা বিষয়ে বক্তব্য রাখেন মেলা কমিটির উপদেষ্টা একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ নাথ রায়, উপদেষ্টা মুজিব বিন হক, আহ্বায়ক আবু রায়হান।সংবাদ সম্মেলনে বলা হয়, ‘জাতির পিতা. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শকে প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে তথা বিশ্বব্যাপী তুলে ধরা, বঙ্গবন্ধু পাঠাগার স্থাপন, বঙ্গবন্ধু, বাংলাদেশ আর মুক্তিযুদ্ধে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আর নিউইয়র্কের পাবলিক স্কুল ও লাইব্রেরীতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করাই ‘বঙ্গবন্ধু বইমেলা’ আয়োজনের মূল লক্ষ্য। পরে উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এক প্রশ্নের উত্তরে নেতৃবৃন্দ জানান, মেলা চলাকালীন সময়ে বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক অবস্থান করবেন। আমরা আশা করছি তাকেসহ বাংলাদেশ সরকারের মন্ত্রীবর্গ সহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সেমিনার আয়োজনের। অপর এক প্রশ্নের উত্তরে তারা জানান, বাংলাদেশ থেকে কোন অনুদান এনে নয়, বরং প্রবাসের বিশিষ্টজনদের সহযোগিতায় এই মেলার ব্যয়ভার বহন করা হবে। এজন্য তারা সবার সহযোগিতাও কামনা করেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests