Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল আজহা রোববার

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: August 9, 2019 | 12:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে পবিত্র ঈদ-উল-আজহা ১১ আগস্ট রোববার উদযাপিত হবে। বাংলাদেশে ঈদুল আজহা উদযাপন হবে ১২ আগস্ট।
আরবি ১৪৪০ হিজরির জিলহজ মাসের প্রথম দিন ১ আগস্ট। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১ আগস্ট জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে সেখানে ঈদ-উল-আজহা উদযাপিত হবে ১১ আগস্ট।
সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন ঈদ উদযাপিত হয়, যুক্তরাষ্ট্রেও একই দিন ঈদ উদযাপিত হয়। আর বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হয় এর পরের দিন। সে হিসেবে যুক্তরাষ্ট্রে ১১ আগস্ট এবং বাংলাদেশে ঈদ-উল-আজহা উদযাপিত হবে ১২ আগস্ট।
উল্লেখ্য, গত বছর মধ্যপ্রাচ্যে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছিল ১২ আগস্ট ও ঈদ-উল-আজহা উদযাপিত হয়েছিল ২১ আগস্ট। আর যুক্তরাষ্ট্রে ২১ আগস্ট এবং বাংলাদেশে কোরবানির ঈদ উদযাপিত হয়েছিল ২২ আগস্ট।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাস হলো বছরের শেষ বা ১২তম মাস। এ মাসের ১০ তারিখ উদযাপিত হয় পবিত্র ঈদ-উল-আজহা।
ঈদুল আজহা উপলক্ষে মসজিদগুলোতে ব্যাপক প্রস্তুতি চলছে। ২৮ শতাধিক মসজিদের অধিকাংশের ঈদ জামাত হবে খোলামাঠ অথবা হোটেলের বলরুমে। সংশি¬ষ্ট সিটির পক্ষ থেকে প্রতিটি ঈদ জামাতের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণের তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, পর্যবেক্ষক মহলের পক্ষ থেকে ঈদ পোশাকে চলাচলকারীদের দলবদ্ধভাবে থাকার পরামর্শ দেয়া হয়েছে। নির্জন পথে একাকি কেউ যেন যাতায়াত না করে সে পরামর্শ দেয়া হয়েছে।
বাংলাদেশি গ্রোসারি/সুপার মার্কেট সূত্রে জানা গেছে, নিউইয়র্ক, নিউজার্সি, পেনসলিভেনিয়া, কানেকটিকাট, ম্যাসেচুসেটস, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, মিশিগান, জর্জিয়া, ইলিনয়, ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ক্যানসাস, আরিজোনা প্রভৃতি স্টেটে ৫০ হাজার পশু কোরবানি দেবেন বাংলাদেশিরা। মসজিদসমূহের তথ্য অনুযায়ী এবার ১৫ হাজারের অধিক বাংলাদেশি মক্কায় গেছেন পবিত্র হজ পালন করতে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিউইয়কসর্হ যুক্তরাষ্ট্রে এবার অধিকাংশ ঈদ জামায়াত সকাল ৮ থেকে সাড়ে সকাল ১০ টার মধ্যে অনুষ্ঠিত হবে। আবহাওয়া ভাল থাকায় অধিকাংশ ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে খোলা আকাশের নিচে।
বাংলাবাজার জামে মসজিদ

নিউইয়র্কে উল্লেখযোগ্য ঈদ জামায়াত গুলোর মধ্যে : সকাল সাড়ে ৮ টায় ব্রঙ্কস বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে মসজিদের পাশে স্কুল মাঠে বিশাল জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদ জামায়াতে ইমামতি করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। আবহাওয়া খারাপ থাকলে সকাল সাড়ে ৮ টায় ও সকাল সাড়ে ৯ টায় বাংলাবাজার জামে মসজিদে দু’টি জামাত অনুষ্ঠিত হবে।

নিউইয়র্ক ঈদগাহে ৫টি জামাত
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘নিউইয়র্ক ঈদগাহ্’র ৫টি জামাত স্থানীয় ডাইভার্সিটি প¬াজায় অনুষ্ঠিত হবে।
‘নিউইয়র্ক ঈদগাহ্’র সিইও ইমাম কাজী কায়ুম জানান, প্রথম জামাত হবে সকাল ৭টায়। তারপর প্রতি ঘণ্টা অন্তর অর্থাৎ ৮, ৯, ১০ ও ১১টায় বাকী ৪টি জামাত অনুষ্ঠিত হবে একইস্থানে। মূলত: যারা নিকটস্থ পশু খামার বা হাটে গিয়ে পছন্দের গরু/খাসী/দুম্বা ক্রয় করে কোরবানি করবেন, তাদের জন্য সকাল ৭টায় প্রথম জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।
নারীদের জন্যে রয়েছে বিশেষ ব্যবস্থা। সপরিবারে নামাজে অংশগগ্রহণে ইচ্ছুকদের জায়নামাজ আনতে হবে।
উল্লেখ্য, এই জামাতে মার্কিন রাজনীতিকসহ প্রতিবেশী ভিন্ন ধর্মের লোকজন আসেন শুভেচ্ছা বিনিময়ের জন্যে।
‘নিউইয়র্ক ঈদগাহ’ কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের পরদিন সোমবার (১২ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুরানির মাংস সংগ্রহ করবে পরে তা সন্ধ্যা সাড়ে ৬টা থেকে জ্যাকসন হাইটসে ৩৭-৪২, ৭২ স্ট্রিটে অবস্থিত মোহাম্মদি সেন্টারের অফিস থেকে বিতরণ করা হবে। এ ব্যবস্থা করেছে ‘রামাদান ফাউন্ডেশন’। মাংস প্রদানে ইচ্ছুকদের ৭১৮-৪৯৬-৯৩৭৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV