Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

নিউইয়র্ক কনস্যুলেটে গভীর শ্রদ্ধায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: August 9, 2019 | 4:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ৮ আগস্ট এক অনাড়ম্বর পরিবেশে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৮৯তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে। অনুষ্ঠানের কর্মসূচীর অংশ হিসেবে শুরুতে বঙ্গমাতা’র রুহের শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী কতৃক প্রেরিত বাণী পাঠ করেন, কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর এই বাণীটি কনস্যুলেট জেনারেলের ওয়েবসাইট এ (https://bdcgny.org/) প্রচার করা হয়েছে।

কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা তাঁর বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতার উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, এই মহিয়ষী নারীর অনবদ্য সহযোগিতায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা হিসেবে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। কনসাল জেনারেল বঙ্গমাতার জীবনের আদর্শকে আমাদের জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগানোর আহবান জানান।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর ও তাঁর পরিবারের অন্যান্য শহীদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV