Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নির্বাচনী তহবিল তছরুপের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান মারুফ গ্রেফতার

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: August 10, 2019 | 2:43 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘নির্বাচনী তহবিল’ থেকে ৮০ হাজার ডলার চুরির অভিযোগে নিউইয়র্ক অঙ্গরাজ্যের এ্যাসেম্বলীম্যান ফেলিক্স অরটিজের ডিস্ট্রিক্ট অফিসের পরিচালক বাংলাদেশী-আমেরিকান মারুফ আলম (২৯)কে এফবিআই গ্রেফতার করেছিল।

উল্লেখ্য, নিউইয়র্ক অঙ্গরাজ্য পার্লামেন্টের নি¤œকক্ষ স্টেট এ্যাসেম্বলীর ডেপুটি স্পিকার ফেলিক্সের শীর্ষ কর্মকর্তার এহেন আচরণের সংবাদ শীর্ষস্থানীয় মার্কিন গণমাধ্যমে ফলাও করে প্রচার হওয়ায় মার্কিন মুল্লকে উঠতি কমিউনিটি হিসেবে বাংলাদেশীরা আরেক দফা হেয়প্রতিপন্ন হলেন। কয়েক সপ্তাহ আগে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কে যোগদিয়ে আমেরিকার ক্ষতি করা এবং তারও আগে টাইমস স্কোয়ারসহ গুরুত্বপূর্ণ স্থানে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে লিপ্ত হবার অভিযোগে দুই বাংলাদেশী যুবককে গ্রেফতার করা হয়েছে। এবার গ্রেফতার হওয়া মারুফ বাস করেন ব্রুকলীনে বাংলাদেশী অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় এবং তার বাবা সাইফুল আলম আজম হলেন ‘মুসলিম উম্মাহ ইন নর্থ আমেরিকা’ তথা মুনার ব্রুকলীন ওয়েস্ট চ্যাপ্টারের সভাপতি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধিতাকারি জামায়াতে ইসলামের সমর্থকরা মুনার ব্যানারে জড়ো হয়েছে আমেরিকায়-এমন অভিযোগ বহু পুরনো।

মারুফকে গ্রেফতারের পরই ব্রুকলীনে অবস্থিত ফেডারেল কোর্টে স্টিভেন টিসিয়নের এজলাসে সোপর্দ করার পর ৮ আগস্ট অপরাহ্নেই তার মা এক লাখ ডলার বন্ডে তাকে জামিনে মুক্ত করেছেন বলে ইউএস এটর্নী অফিস থেকে জানা গেছে। এ ব্যাপারে ইস্টার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টের ইউএস এটর্নী রিচার্ড পি ডনোঘু বলেন, ‘ক্যাম্পেইন ফাইন্যান্স একাউন্টের পরিচালনার দায়িত্বের সাথে বেঈমানী করেছেন মারুফ আলম। একাউন্ট থেকে অর্থ চুরির পর সেই ঘটনাকে ধামাচাপা দিয়ে বোর্ড অব ইলেকশনে আয়-ব্যয়ের যে তথ্য জমা দিয়েছেন সেটিও ছিল মিথ্যায় পূর্ণ। এই গ্রেফতারের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হলো যে, জনগণের সেবক হিসেবে কর্মরতদের কোন ধরনের অনাচার সহ্য করা হয় না। মারুফকেও সে পরিণতি ভোগ করতে হবে।’ ইউএস এটর্নী অফিস থেকে জানা গেছে যে, অভিযোগ প্রমাণিত হলে মারুফের সর্বোচ্চ ২০ বছরের কারাদন্ড হতে পারে।

মামলার বিবরণে প্রকাশ, ২০১২ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দীর্ঘ ৭ বছর এহেন অপকর্ম চালিয়েছেন মারুফ। ক্যাম্পেইন একাউন্টের বিপরীতে ডেবিট কার্ড বানিয়ে চীনে বিলাস ভ্রমণের সময় সেই কার্ড ব্যবহার করেছেন মারুফ। বিস্তারিত তথ্য সাবমিট করা হয়েছে অভিযোগপত্রের সাথে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV