Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মদিন উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: August 10, 2019 | 2:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী ৮আগষ্ট। ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন।

এই দিনটি কে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য গত ৮আগষ্ট নিউইয়র্কে জ্যাকসন হাইটস পালকি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রতিনিধি রাস্ট্রদূত মাসুদ বিন মোমেন,বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কস্হ কন্সাল জেনারেল সাদিয়া ফয়জন্নেছা ।সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড:সিদ্দিকুর রহমান এবং সভা পরিচলনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সভায় প্রধান অতিথি মাসুদ বিন মোমেন সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পড়ে শোনান,তিনি বলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উত্স। বঙ্গমাতা আমাদের মাঝে না থাকলেও তার রেখে যাওয়া আদর্শ সবসময় আমাদের অনুপ্রেরণার উত্স হয়ে থাকবে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড:সিদ্দিকুর রহমান স্মৃতিচারণ করে বলেন ইতিহাসে বেগম ফজিলাতুন্নেসা মুজিব কেবল একজন প্রাক্তন রাষ্ট্রনায়কের সহধর্মিণীই নন, বাঙালির মুক্তিসংগ্রামে অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণাদাত্রী। বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। ছায়ার মতো অনুসরণ করেছেন প্রাণপ্রিয় স্বামী বঙ্গবন্ধুর আদর্শকে। এই আদর্শ বাস্তবায়নের জন্য অবদান রেখেছেন। জীবনে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করেছেন, এজন্য অনেক কষ্ট-দুর্ভোগ পোহাতে হয়েছে তাকে।

আলোচনায় সভায় বক্তব্য রাখেন ,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি মাহাবুর রহমান,ডা:মাসিদুল হাসান,যুগ্নসাধারন সম্পাদক মহিউদ্দীন দেওয়ান,আব্দুর হাসিব মামুন,হাজী এনাম সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন।দোয়া পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিীক।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV