ক্যালিফোর্নিয়ায় প্রবাসীদের নতুন সংগঠন ‘বাংলাদেশ এসোসিয়েশন অব অরেঞ্জ কাউন্টি’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘বাংলাদেশ এসোসিয়েশন অব অরেঞ্জ কাউন্টি’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটলো ৪ আগস্ট। দেশ ও প্রবাসে বাংলাদেশীদের সার্বিক কল্যাণের অঙ্গীকারে অরেঞ্জ কাউন্টিতে বসবাসরত ১৭ জনের সমন্বয়ে অরেঞ্জ কাউন্টি বৈশাখী পিকনিকে এ সংগঠনের ঘোষণা দেওয়া হয়।
সৈয়দ এম হোসেন বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযাদ্ধা জাহিদুল মাহমুদ জামি, লসঅ্যাঞ্জেলেস বৈশাখী মেলার কর্নধার আবুল ইব্রাহীম, মুক্তিযাদ্ধা আমানুর রহমান, কমিউনিটি লিডার জিল্লুর রহমান, ফ্রেন্স বাবু প্রমুখ।বক্তারা নতুন সংগঠনের কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তারা নবনির্বাচিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।
সভায় নতুন সংগঠনের সাফল্য, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়। সংগঠনের কর্মকর্তারা হলেন, সভাপতি- রফিকুল হক রাজু, সিনিয়র সহসভাপতি-মাকসুদা ইসলাম ইয়াসমিন, সহসভাপতি-মন্জুর আলী বাবর, সাধারণ সম্পাদক-রেজাউল করিম রেজা, সিনিয়র যুগ্ম সম্পাদক-মাহবুবুর হক ইমন, যুগ্ম সম্পাদক-রায়হান কবির, সাংগঠনিক সম্পাদক-আবু বকর হোসেন সিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক-নজরুল ইসলাম বাবু, অর্থ সম্পাদক-বিবেক সরকার, সহ অর্থ সম্পাদক- চন্দন সাব্বির, সাংস্কৃতিক সম্পাদক-কাজী কাবেরী রহমান, প্রচার সম্পাদক-সজিব ইফতি, সমাজ কল্যাণ সম্পাদক-এহতেশামুল হক শ্যামল, ক্রীড়া সম্পাদক-সুলতান সামিয়ুল বাবলা, যুগ্ম ক্রীড়া সম্পাদক-সোহেল রানা, ইন্টারনেট বিষয়ক সম্পাদক-নাসিম হোসেন, মহিলা সম্পাদক-সাবরিনা হক শিমুল।
উপদেষ্টা মন্ডলিতে রয়েছেন মুক্তিযাদ্ধা জাহিদুল মাহমুদ জামি, মুক্তিযাদ্ধা আমানুর রহমান, তারিক বাবু, সামিউর রহমান হিরা, আনিসুর রহমান আনিস, আতিক, রিটন রহমান, বিন্দু পাল, জিল্লুর রহমান, মোহাম্মাদ এমদাদুল হক মান্নু, কহিনুর রহমান, রফিকুল রহমান রতন।এনআরবি নিউজ
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








