নিউইয়র্কের ব্রঙ্কসে স্টার্লিং-বাংলাবাজার এলাকায় আল আকসা রেষ্টুরেন্টের সামনে ঈদ মেলা (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/2359469587633877/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে স্টার্লিং-বাংলাবাজার এভিনিউ এলাকায় আল আকসা রেষ্টুরেন্টের সামনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মেহেদী মেলা। ঈদ উপলক্ষে আগের দিন ১০ আগস্ট শনিবার সন্ধ্যায় জমজমাট এ মেহেদী মেলার আয়োজন করে আল আকসা রেষ্টুরেন্ট। এর আগে নারী নেত্রী মাকসুদা আহমদ বেশ ক’বছর ধরেই চাঁদ রাত মেহেদী মেলার আয়োজন করেন এ এলাকায়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এ ঈদ মেলায় যোগ দেন। এ উৎসবে শুধু মুসলমানরাই নন, অন্য ধর্মের মানুষজনও যোগ দেন। মেলায় ছিল জামা-কাপড়, জুয়েলারী, খাবারসহ বিভিন্ন সামগ্রীর স্টল। মেহেদী উৎসবকে ভিন্নমাত্রা দেয় আল আকসা রেষ্টুরেন্টের মজাদার সব খাবার-দাবার। মেহেদী হাত রাঙানোর পাশাপাশি গভীর রাত পর্যন্ত চলে ঈদ-কেনাকাটার ধুমও। অভিবাসীর দেশ আমেকিায় এমনসব উৎসব আয়োজনেই দিন দিন ধর্মীয় সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
আল আকসা রেষ্টুরেন্টের জেনারেল ম্যানেজার আলী হায়দার জানান, মেলা উপলক্ষে তাদের বেচা-বিক্রি হয়েছে অনেক ভাল। তাদের মজাদার সব খাবারের স্বাদ নেন মেলায় আসা লোকজন। মেলায় আসা সবাইকে আল আকসার পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানান আলী হায়দার।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








