পেনসিলভানিয়ায় ডে কেয়ার সেন্টারে অগ্নিকাণ্ডে পাঁচ শিশুর মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ডে কেয়ার সেন্টারে অগ্নিকাণ্ডে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের বয়স আট মাস থেকে আট বছরের মধ্যে। ফায়ার ডিপার্টমেন্ট বলছে, শনিবার দিনগত রাত একটা ১১ মিনিটের দিকে শহরটির ১২৪৮ ডব্লিউ ইলেভেনথ স্ট্রিটের বাসাটিতে আগুন লাগার খবর পায়। ওই অগ্নিকান্ডে আহত নারী হ্যারিস রাজ্যের এরি শহরস্থ বাসাটিতে হ্যারিস ফ্যামিলি ডে কেয়ার পরিচালনা করতেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এরি নিউজ নাউ।
এরি ফায়ার চিফ গুই স্যান্তোন জানান, অগ্নিকাণ্ডের শিকার ডে কেয়ারটিতে আটজন আটকে ছিল। তাদের মধ্যে পাঁচটি শিশু, দুজন কিশোর এবং হ্যারিস। আগুন লাগার পর ১২ ও ১৫ বছরের দুই কিশোর বাসাটি থেকে বের হতে সক্ষম হয়। এরপর তারা চিৎকার করে প্রতিবেশীদের জানায় যে বাসাটিতে শিশুরা আছে। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। একজন বাসাটির ভেতরে ঢোকার চেষ্টাও করেন কিন্তু আগুনের শিখা, ধোঁয়া ও তাপে ঢুকতে ব্যর্থ হন। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এই পাঁচ শিশুকে উদ্ধার করে কিন্তু তাদের বাঁচানো সম্ভব হয়নি। হ্যারিসকে প্রথমে ইউপিএমসি হ্যামোট ট্রমা সেন্টারে নেয়া হয়। পরে তাকে সেখান থেকে হেলিকপ্টারে পিটসবার্গের মার্চি হসপিটাল বার্ন ইউনিটে নেয়া হয়। স্যান্তোন জানান, ইলেক্ট্রিক্যাল ওভারলোডের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তদন্তকারীরা মনে করছে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests