বৃটিশ রাজপরিবারের সদ্য বিবাহিত দম্পতি উইলিয়াম-কেটের মধুচন্দ্রিমা, প্রতি রাতের খরচ ৪৫০০০ পাউন্ড
ইউএসএনিউজ ডেস্ক : বৃটিশ রাজপরিবারের সদ্য বিবাহিত দম্পতি ‘ডিউক অব ক্যামব্রিজ’ উইলিয়াম ও ‘ডাচেস অব ক্যামব্রিজ’ কেট মিডলটনের মধুচন্দ্রিমা নিয়ে নানা মুখরোচক তথ্যে মুখরিত লন্ডন। এবার তাতে যোগ হলো নতুন মাত্রা। বৃটেনের ‘ডেইলি মিরর’ জানিয়েছে, সিসিলি দ্বীপপুঞ্জের যে দ্বীপে উইলিয়াম ও কেট অবস্থান করছেন, তা বেশ ব্যয়বহুল। দ্বীপটিতে মাত্র একটি রাত কাটানোর ব্যয় ৪৫ হাজার পাউন্ড। তারা দ্বীপটিতে ১০ দিন অবস্থান করবেন। সে ক্ষেত্রে দশ রাতে ব্যয় হবে ৪ লাখ ৫০ হাজার পাউন্ড। উইলিয়াম দম্পতির মধুচন্দ্রিমার আয়োজক জার্মান এক ব্যবসায়ী ফারহাদ ভ্ল্যাদিই এ খরচের পরিমাণের কথা জানিয়েছেন। এর আগে ‘তিনিই তাদের গোপন রাখা মধুচন্দ্রিমার স্থানের কথা প্রকাশ করেছিলেন। জার্মানির একটি পত্রিকাকে তিনি বলেছিলেন, ‘আমরা বৃটিশ রাজপরিবারের কাছে দ্বীপটি ভাড়া দিয়েছি। প্রিন্স উইলিয়াম ও কেট সেখানেই মধুচন্দ্রিমা যাপন করছেন। সঙ্গত কারণেই এর চেয়ে বেশি আর কিছু আমি জানাচ্ছি না।’ ওদিকে বার্তা সংস্থা এএনআই বিয়ের আগে উইলিয়াম-কেটের সম্পর্ক নিয়ে একটি মজার তথ্য প্রকাশ করেছে। সেইন্ট অ্যান্ড্রিউজ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ার সময় একটি পার্টিতে ‘ক্রীতদাস নিলাম’ অনুষ্ঠানে উইলিয়াম ২০০ পাউন্ড দিয়েছিলেন কেটকে। ধীরে ধীরে উইলিয়ামের পছন্দের মানুষ হয়ে উঠতে শুরু করলেন কেট। আর তা গড়াল ভাললাগার সম্পর্কে। আর সেখান থেকেই পরিণয়।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








