Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন : সব আদিবাসীর জন্য মাতৃভাষায় শিক্ষা চালুর দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: August 12, 2019 | 4:06 PM

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপন করেছে আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠী। ‘টেকসই উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির জন্য আদিবাসী ভাষাও সমান গুরুত্বপূর্ণ’ এই প্রতিপদ্যকে সামনে রেখে ৭ আগস্ট বুধবার র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাঁওতাল জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী তীর ছোড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিভিল সোসাইটি অর্গানাইজেশন অবলম্বন এসব কর্মসুচীর আয়োজন করে।

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে চাংগুড়া কাঁচের চড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- ক্রীড়া সংগঠক ওয়াজিউর রহমান রাফেল, সাংস্কৃতিক সংগঠক দেবাশীষ দাশ দেবু, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক সঞ্জীবন কুমার, বিশিষ্ট সমাজকর্মী জিয়াউল হক কামাল, লেখক বৈদ্যনাথ প্রামানিক, অবলম্বনের সভাপতি সাদেকুল ইসলাম, নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, কাঁচের চড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, মাসুদ হাসান, আদিবাসী নেতা গণেশ মুর্মু, প্রিসিলা মুর্মু, যুব নেতা রুবেল সরেন প্রমুখ।

বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠী নীতি-নির্ধারণী প্রক্রিয়া থেকে বাদ পড়ায় যুগে যুগে এদের অনেকে প্রান্তিকায়িত, শোষিত। যখন এসব অন্যায্য, অবিচারের বিরুদ্ধে নিজেদের অধিকারের স্বপক্ষে তারা কথা বলেছে, অধিকাংশ ক্ষেত্রে তারা দমন নির্যাতন ও হত্যার শিকার হয়েছে। গোবিন্দগঞ্জের আদিবাসীরাও তার ব্যতিক্রম নয়।

বক্তরা আরও বলেন, মাতৃভাষা ইনস্টিটিউট নৃ-ভাষা বৈজ্ঞানিক সমীক্ষার মাধ্যমে বাংলাদেশে ৪১টি ভাষার সন্ধান পেয়েছে। এরমধ্যে ১৪টি ভাষা বিপন্ন। এখন পর্যন্ত ৫টি ভাষায় প্রাথমিক স্তর পর্যন্ত পাঠ্যপুস্তক প্রণয়ন ও শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। কিন্তু কোথাও আলাদাভাবে এই ভাষার জনগোষ্ঠীদের শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। তারা অবিলম্বে বিশেষ ব্যবস্থায় শিক্ষক নিয়োগ এবং সব আদিবাসীর জন্য মাতৃভাষায় প্রাথমিক পর্যায়ে শিক্ষা চালুর দাবি জানান। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV