Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নিউইয়র্ক ঈদগাহ’র ঈদুল আদহার জামাতগুলো নির্যাতিত কাশ্মীরি মুসলমানদের জন্য উৎসর্গ!

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: August 12, 2019 | 5:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নবী মোহাম্মদ (সা) বলেছেন, পৃথিবীর সকল মুসলমানেরা একটি মানব দেহের মত। দেহের একটি অংশে আঘাত লাগলে ব্যথা অনুভূত হয় সারা শরীরেই। ভারতীয় মোদি বাহীনির অবর্ণনীয় নির্যাতনের শিকার কাশ্মীরি মুসলমানগন আজ পৃথিবীর সবচেয়ে বেশী নির্যাতিত, অপদস্ত ও কোনঠাসা। যার নিন্দা চলছে এখন পুরো বিশ্ব ব্যাপি। নিউইয়র্কের মিনি বাংলাদেশ জ্যাকসনহাইটসের ডাইভার্সিটি প্লাজায় গত রোববার, ১১ই আগষ্ট, ২০১৯ তারিখে অনুষ্ঠিত ঈদুল আদহার জামাতে নিউইয়র্ক ঈদগাহ’র প্রতিষ্ঠাতা ইমাম কাজী কায়্যূম পাঁচটি জামাতের প্রতিটিতেই ভারতীয় সরকারকে লক্ষ্য করে বলেন, ৭১ এ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আপনারা আমাদেরকে সাহায্য করেছেন, এবার কাশ্মীরিরা তাদের বহুল প্রতিক্ষিত স্বাধীনতা চাইতেই তাদের উপর কেন এত জুলুম নির্যাতন?

ইমাম কায়্যূম বলেন, ফিলিস্তিন, রোহিঙ্গা ও কাশ্মীরিদের স্বাধীনতার দাবী এখন তুঙ্গে এবং তা নতুন কোন দিশায় মোড় নিচ্ছে প্রতি নিয়ত। তাই বিশ্বের ব্যালেন্সকে সমুন্নত রাখতে এ তিনটি দেশের স্বাধীনতা সংশ্লিষ্টদের অবশ্যই দিতে হবে। তিনি বলেন, আজকের কাশ্মীরে ঘটমান মোদী সরকারের সন্ত্রাস বিশ্বের সকল সন্ত্রাসকে ম্লান করে দিয়েছে। তিনি অনতিবিলম্বে কাশ্মীরিদের সাধারণ জীবন যাপনকে ফিরিয়ে দিতে ভারতীয় মোদী বাহীনির প্রতি আহ্বান জানান। বাংলাদেশ থেকে আগত ভিজিটিং ইমাম শাইখ ফয়সল জালালীও এবারের ঈদুল আদহার ২য় জামাতে ইমামতি করেন এবং খুতবায় কোরবানীর মর্মার্থের উপর গভীর আলোকপাত করেন। অন্তধর্মীয় নেতৃবৃন্দ ছাড়াও কাউন্সিল মেম্বার কোসা কন্সতানতিনিদস নিউইয়র্ক ঈদগাহর মুসল্লিগের শুভেচ্ছা জানাতে আসেন। এসময় বিশিষ্ট কম্যিউনিটি একটিভষ্ট মি. জয় চৌধুরীও তাঁর সাথে ছিলেন। মুসলিম কম্যিউনিটির সেবায় এগিয়ে আসার, বিশেষ করে সদ্য ঘোষিত জুমুআর নামাজ আদায়কালে মসজিদের আশেপাশে পার্কিং সাসপেন্ড বিলটি উত্থাপনের জন্য নিউইয়র্ক ঈদগাহর পক্ষ থেকে ইমাম কাজী কায়্যূম কাউন্সিম্যানকে তাঁর ঈদ শুভেচ্ছা শেষে মুসলমানদের ঐতিহ্যগত নওশা-পাগডি পরিয়ে দিয়ে তাঁকে সম্মানিত করেন।

মুসলমানদের ঈদগাহর ঐতিহ্য ও আধ্যাত্মিকতায় ধন্য হতে প্রচুর সংখ্যক পিতামাতা সকল সংকীর্তাকে ভুলে গিয়ে নিজ সন্তান, পরিবার ও বন্ধুবান্ধব সহ ঈদগাহর জামাতগুলোতে উপস্থিত হবার দৃশ্য সবার মন কেড়েছে দারুণ ভাবে।
ইমাম কায়্যূম আবারো ঐক্য ও একসাথে নিউইয়র্ক ঈদগাহর ঈদ জামাতে এসে নামাজ আদায় করার জন্য এলাকার প্রতিজন সচেতন মুসল্লীর প্রতি আমন্ত্রণ ও অনুরোধ জানান। তিমি বলেন, প্রবাসে শুধুমাত্র খোলা আকাশের নিচে ঈদের নামাজ পড়লেই ঈদের ঐতিহ্য বজায় থাকেনা, কতৃপক্ষের অনুমতি সাপেক্ষেও রাস্তা বন্ধ করে আমাদের অমুসলিম প্রতিবেশিকে তাদের চলাচলে ও গাড়ি পার্কিং এ ব্যাঘাত ঘটিয়ে এখানে সেখানে ঈদ জামাতের আয়োজন না করে ঈদগাহর জন্য নির্দিষ্ট স্থান জ্যাকসনহাইটস ডাইভারসিটি প্লাজার ঈদ জামাতে এসে ঈদের নামাজ আদায় করার জন্য সবার প্রতি আবেদন জানান। সিটি কর্তৃপক্ষ আগের দিন মধ্যরাতে রাত নিউইয়র্ক ঈদগাহ ভেন্যু ডাইভার্সিটি প্লাজাকে বিশেষ ভাবে সাফাই করে দিয়ে নামাজের জন্য প্রস্তুত করেন, ইমাম কাজী কায়্যূম সেজন্য তাদেরকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। কাষ্টোডিয়ান মি. আগা সালেহও ঈদ জামাতে বক্তৃতা করেন। কোরবানী ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে রোদের প্রখর ও তীব্র রশ্মী সহ্য করে ঈদের শেষ জামাতগুলোতে অংশগ্রহণ করে অত্যন্ত ধর্য সহ ঈদ নামাজ ও খুতবা শোনে মুসল্লীগন সহিষ্ণুতার যে পরিচয় দিয়েছেন, ইমাম কাজী কায়্যূম সেজন্য তাহের শুকরিয়া আদায় করেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ