প্রেসিডেন্ট ট্রাম্প ঈদ উল আযহা উপলক্ষে এবার শুভেচ্ছা জানাননি, ঈদ শুভেচ্ছা জানিয়ে সমালোচনার মুখে ইভানকা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল আযহা উপলক্ষে এবার কোনো শুভেচ্ছা না জানিয়ে চুপ ছিলেন। তবে ট্রাম্পের মেয়ে ইভানকা ঈদের শুভেচ্ছা জানিয়ে পড়েছেন তীব্র সমালোচনার মুখে।
পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যে গত রবিবার ছিল ঈদ উল আযহা। এ উপলক্ষে রবিবার সকালে ইভানকা একটি টুইট পোস্ট করে লেখেন, ‘বিশ্বের সর্বত্র ঈদ উল আযহা উদযাপনকারী মুসলিমদের ঈদ মুবারাক! আপনাদের সুস্থতা, সুখ ও আনন্দ কামনা করছি!’ এরপরই দেখা যায়, ইভানকার শুভেচ্ছাবার্তার জবাবে আসা প্রতিক্রিয়াগুলো বেশ আক্রনামত্বক। স্কুইরেলগার্ল নামের একটি অ্যাকাউন্ট থেকে তার টুইটের রিপ্লাইয়ে বলা হয়েছে: ‘…যেন তুমি মুসলিমদের নিয়ে কত চিন্তা করো।’
হোয়েনরাইটইজরং নামের আরেকটি অ্যাকাউন্ট থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছে যে কথাটি ইভানকা মন থেকে বলেননি: ‘আমার মনে হয় না এই টুইটটি সত্যিকারের কোনো জায়গা থেকে এসেছে।’ এমন ধরণের আরও অসংখ্য প্রতিবাদমূলক, ব্যঙ্গাত্মক কমেন্টে ভরে যায় ইভানকার ঈদ শুভেচ্ছার টুইট।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি