যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বাণিজ্য মেলায় ৪৫টি দেশের সাথে বাংলাদেশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত হয়েছে লাস ভেগাস সোর্সিং এট ম্যাজিক ওয়ার্ল্ড এ্যাপারেলস ট্রেড ফেয়ার ২০১৮। শহরের কনভেনশন সেন্টারের দক্ষিণ হলে ১১-১২ আগষ্ট দুই দিনব্যাপী এই মেলায় স্বাগতিক যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের ৪৫টি দেশের সাথে বাংলাদেশ ও অংশগ্রহণ করে।
প্রায় ২০০০ স্টলে বিভিন্ন দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের রকমারী পণ্য ছাড়াও তৈরি পোশাক, চামড়াজাত দ্রব্য সহ হস্তশিল্পের বিভিন্ন পণ্য মেলায় স্থান পেয়েছে। বিশ্বের অন্যতম এই মেলায় বাংলাদেশের স্টল সংখ্যা ছিল ২৩টি। যা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান দেশে পণ্য রপ্তানীতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন মেলায় অংশ নেয়া দেশের ঐতিহ্যবাহী তৈরী পোশাক শিল্প প্রতিষ্ঠান এম এইচ আর আর এ্যাপারেলস কোম্পানী লিমিটেড এর স্বত্বাধিকারী মোঃ মাহমুদ খান। তিনি বলেন, অনলাইনে পণ্য বিক্রির চাইতে স্বশরীরে দেশের পণ্য বিদেশের সবরকমের ক্রেতাদের কাছে তুলে ধরতে পারাটা সব সময় গর্বের। লাস ভেগাসের এই বাণিজ্য মেলায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলো ছাড়াও চামড়াজাত শিল্প প্রতিষ্ঠানগুলো দর্শনার্থীদের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে গুনগত মানের জন্য।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK