Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে গাঙচিল এর ১০০ তম আসরে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা ও সাহিত্য পাঠ

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: August 13, 2019 | 11:09 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে গত ৪ আগষ্ট অনুষ্ঠিত গাঙচিল এর ১০০ তম আসরে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা ও সাহিত্য পাঠ অনুষ্ঠিত হয়। শোকের মাস আগষ্ট। এই আগষ্টে ১৯৭৫ সালে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রত্যেকের উপর স্মৃতিতর্পন করা হয়। বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর ছয়জন আত্মস্বীকৃত খুনিকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্য্যকরের আহ্বান জানানো হয়। কবি নিখিল কুমার রায় এর সভাপতিত্বে এং খান শওকতের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশী আমেরিকান কারেকশান এসোসিয়েশন এর সভাপতি ক্যাপ্টেন মোতাসির মিঞা, সাধারণ সম্পাদক মোঃ রহমান, সহ-সভাপতি আমীর আলী, মোঃ কামাল উদ্দিন, ফরিদ আহমেদ, জিয়াউল ইসলাম, কোবরাতুন নেসা, ফারহানা বেগম, সাজিদ তালুকদার, নাসিরউদ্দিন আহমেদ, মোঃ আব্দুল করীম, আব্দুল জব্বার এবং শহীদ মোল্লা।

সভাপতি কবি নিখিল রায় বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতোনা। তার ঋন আমরা কোনদিনই শোধ করতে পারবোনা। তার মতো বিশ্বনন্দিত নেতাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে বা জেলখানায় আটকে রেখে, কারো পক্ষেই নির্বিঘেœ দেশ পরিচালনা সম্ভব ছিলনা। তাই নিজেদেরকে রক্ষার জন্যই ষড়যন্ত্রকারীরা জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে নৃশংসভাবে হত্যা করে। বাকশাল চালু হয়ে গেলে বঙ্গবন্ধুকে এভাবে হত্যা করা সম্ভব হতোনা। কারন দেশের মানুষ বিনামূল্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থানসহ সকল সুযোগ সুবিধা পেয়ে গেলে তাদের কাছে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললে কাজ হতোনা। তাই, বাকশাল চালু হওয়ার আগেই খুনীচক্র বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করে এবং বাকশাল সম্পর্কে মিথ্যা কুৎসা প্রচার করে। বঙ্গবন্ধুকে নিয়ে প্রচুর কবিতা-গান-প্রবন্ধ রচিত হয়েছে কিন্তু তাকে নিয়ে তথ্যভিত্তিক নাটক খুব একটা রচিত হয়নি। কারন তাকে নিয়ে নাটক রচনা এবং মঞ্চায়ন অতটা সহজ নয়। বিষয়টা লেখকের জীবনের জন্য হুমকী স্বরূপ হতে পারে। লন্ডন প্রবাসী আব্দুল গাফফার চৌধুরী এবং নিউইয়র্ক প্রবাসী খান শওকত এর রচিত নাট্য গ্রন্থ আমরা পেয়েছি। খান শওকত রচিত ২৮টি নাটকের গ্রন্থ ‘বঙ্গবন্ধু নাট্যসমগ্র’ নিয়েও আলোচনা করা হয়।

বরাবরের মতো প্রতিমাসের ১ম রোববার হিসেবে ১০১ তম আসরটি আগামী ১লা সেপ্টেম্ব^র ৫ ঘটিকায় গাঙচিল কার্য্যালয়ে (৭১-২৪ রুজাভেল্ট এভিন্যু, দোতলা) অনুষ্ঠিত হবে। এবিষয়ে আগ্রহীদের ৯১৭-৮৩৪-৮৫৬৬, ৩৪৭-৮১৯৫৬২৯ অথবা ৩৪৭-৪৭১-৭৫৮৯ নং এ যোগাযোগের আহবান জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV