Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

বিএনপির উদ্যোগে নিউইয়র্কে খালেদা জিয়ার সংবর্ধনার ব্যাপক প্রস্তুতি চলছে

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: May 16, 2011 | 5:05 PM

নিউইয়র্ক: সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে দেশনেত্রীর সংবর্ধনাকে সুন্দর ও সাফল্য মন্ডিত করার জন্য গঠিত সংবর্ধনা কমিটির সদস্যরা বিএনপির অস্হায়ী কার্যালয়ে সকাল সন্ধ্যা কাজ করে যাচ্ছেন আহ্বায়ক ডাঃ চৌধুরী সরোয়ারুল হাসান ও সদস্য সচিব আকতার হোসেন বাদল, প্রধান সম্মন্বয়কারী হযরত আলী ও সম্মন্বয়কারী মোঃ আনোয়ারুল ইসলামের নেতৃত্বে।

 

আহবায়ক কমিটিকে আরো যারা সর্বাত্মক সহযোগিতা করছেন তারা হলেন মোঃ আজাদ বাকির,মাওলানা ওলিউল্ল্যা মোঃ আতিকুর রহমান,এমএ খালেক আকন্দ,মোঃ আলমগীর খান,মোঃ সাইদুর রহমান সাইদ,রাফেল তালুকদার,হাজী আবু তাহের, সরোয়ার খান বাবু সহ আরো অনেকে। ইতিমধ্যে সংবর্ধনার স্হান হোটেল গ্রান্ড হায়াত বলরুম( ম্যানহাটন) বুকিং সম্পন্ন হয়েছে। সম্বর্ধনা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭ টায়। ব্যাপক হারে প্রচার যেমন পোস্টারিং,পত্রিকায় বিজ্ঞাপন,টিভিতে প্রচার শুরু করার চুড়ান্ত সিন্ধ্যান্ত গৃহিত হয়। সিন্ধান্ত নেওয়া হয় বাহির থেকে কোন প্রকার চাদা সংগ্রহ করা যাবেনা এই সংবর্ধনা সভার জন্য শুধু মাত্র বিএনপির সদস্য/সদস্যাদের আর্থিক সহযোগিতায় দেশনেত্রীর সংবর্ধনা পরিচালিত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র সফর সফল করার জন্য আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রবাসী সকল বাংলাদেশী ভাই বোন/ মিডিয়ার সম্মানিত ব্যাক্তিবর্গ সহ সমাজের সকলের আন্তরিক দোয়া সহযোগিতা কামনা করা হয়েছে।

 

 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ