বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান ক্লাব অব ইউএসএ’ নিউজারসি চ্যাপটা’র নতুন কমিটি
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী – নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ১৩ আগষ্ট , মংগলবার ,রাত সাড়ে আটটায় বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান ক্লাব অব ইউএসএর নিউজারসি চ্যাপটার এর নতুন কমিটি গঠন ও তাদের পরিচিতি উপলক্ষে এক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
আটলান্টিক সিটির মি: ইস্টিক রেষ্টুরেনটে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি খালিদ ইসলাম পৌরহিত্য করেন ও সম্পাদক সুমন মজুমদার অনুষ্ঠান সনচালনা করেন।অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিপাবলিকান দলীয় এসেম্বলীম্যান প্রারথী ফিল গুয়েনথার,জন রিসলি জুনিয়র,কাউন্সিলর প্রারথী শ্যারন জাফিয়া প্রমুখ।সভায় নতুন কমিটির নাম ঘোষনা করেন খালিদ ইসলাম ও সুমন মজুমদার ।
নতুন কমিটির সভাপতি হিসাবে ফারুক তালুকদার ও সাধারন সম্পাদক হিসাবে শেখ শওকত শিমুল সহ সংগঠনের অন্যান্য সদস্যদের নাম ঘোষনা করা হয় এবং তাদের উপস্থিত সুধীজনদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।সভায় সংগঠনের কার্যক্রম সুষ্ঠভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ফারুক তালুকদার , শেখ শওকত শিমুল,রওশনউদদীন প্রমুখ। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান এর সমাপ্তি ঘটে।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি