Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: August 15, 2019 | 10:06 AM

আব্দুল হামিদ, নিউইয়র্ক : ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল।

পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্ত। বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন।
বাঙালি জাতির বেদনাদায়ক এই দিনটিকে যথাযথ মর্যাদায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে, জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ সকল শহীদের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
জাতীয় শোক দিবস উপলক্ষে শুরুতেই সংগঠনের উপদেষ্টা ডা. ফেরদৌস খন্দকারের সহযোগীতায় এ্যালমোস্ট হাসপাতালে রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সভাটি পরিচালনা করেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথি ছিলেন, কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা।

বক্তব্য রাখেন, মাহবুবুর রহমান, সামসুদ্দিন আজাদ, মুজাহিদ ইসলাম, জয়নাল আবেদিন, মুনসুর খান, কাজী কয়েস, সামছুল আবেদিন, ডা: মাসিদুল হাসান, দেওয়ান মহিউদ্দীন, আব্দুল হাসিব মামুন, হাজী এনাম ও আব্দুল হামিদ। শোককে শক্তিতে পরিনত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।

এসময়, আরো আরো বক্তব্য রাখেন আলী হোসেন গজনবী, শাহানারা রহমান, নুরুল আমিন বাবু, ওলি হোসেন, সাইফুল ইসলাম, দরুদ মিয়া রনেল, সাখাওয়াত বিশ্বাস, ইমদাদ চৌধুরী, জেড এ জয়, জাহাঙ্গীর হোসেন, শাহিন আজমল, আলামিন আকন্দ, জাহিদ হাসান, হুমায়ন চৌধুরী ও  নান্টু মিয়াসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে, কবিতা আবৃত্তি, চিত্র প্রদর্শনী, নতুনদের ভাবনা বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশাত্মবোধক গান পরিবশেন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান, রথীন্দ্রনাথ রায়।

শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন সাইফুল ইসলাম সিদ্দিকী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV