Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হকের মৃত্যুতে যুক্তরাষ্ট্র প্রবাসী মাহবুব ও মুফতি কাসেমীর শোক

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: August 15, 2019 | 12:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক আর নেই। ইন্নালিল্লাহি—রাজিউন। বুধবার বিকেল সাড়ে তিন টায় তিনি সিলেট নগরীর সোবহানীঘাটস্থ একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত দূরারোগ্য ক্যান্সার রোগে ভূগছিলেন, এর আগে তিনি ভারতে গিয়ে লিভার ও কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে এসেছিলেন।

সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আসসাফা ইসলামিক সেন্টারের প্রধান উপদেষ্টা ও ম্যানহাটান বাংলা সাংস্কৃতিক স্কুলের সিইও ইকবাল আহমেদ মাহবুব ও বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও ইউনাইটেড উলামা কাউন্সিল অফ ইউএসএ ইনকের প্রেসিডেন্ট মুফতি লুৎফুর রহমান কাসেমী।
গণমাধ্যমে প্রেরিতে এক শোকবার্তায় তারা মরহুম আ ন ম শফিকুল হকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। শোকবার্তায় ইকবাল আহমেদ মাহবুব বলেন, সিলেটের বর্ষীয়ান রাজনীতিবিদ শফিকুল হকের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের অভিভাবক হারালো সিলেটবাসী, আল্লাহ যেন তাকে জান্নাতের সু-উচ্চ মর্যাদাবান করেন। 
শোক বার্তায় মুফতি লুৎফুর রহমান কাসেমী বলেন, সিলেট জেলা আওয়ামীলীগের প্রাক্তন সভাপতি আ ন ম শফিক একজন স্বচ্ছ রাজনীতিক ব্যক্তিত্ব। তিনি অত্যন্ত ভাল ও পরোপকারী ছিলেন! নিজের জন্যে কিছু না করে দেশ ও জাতির জন্যে অনেক কিছু করেছেন! আমার মামা হিসেবে সর্বদা আমাদের পরিবারের অভিভাবক হিসেবে সবধরনের সহযোগিতা করে গেছেন! আল্লাহ পাক তাঁকে মাফ করে দিয়ে জান্নাত নছিব করুন এই কামনা করছি এবং দেশ ও প্রবাসের সকলের কাছে মরহুমের মাগফিরাত কামনা করছি, আমিন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV