Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

নিউইয়র্কের খলিল বিরিয়ানীর খাবারের প্রশংসায় কংগ্রেসওম্যান ওকাসিও

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: August 15, 2019 | 1:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের ইউএস কংগ্রেশনাল ডিস্টিক্ট-১৪ থেকে নির্বাচিত কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ গত ৩ আগস্ট শনিবার ব্রঙ্কসের জনপ্রিয় রেস্টুরেন্ট খলিল বিরিয়ানী পরিদর্শনে আসেন। এসময় তাঁর সাথে ছিলেন নিউইয়র্ক ষ্টেটের সিনেট ডিস্ট্রিক্ট-৩২ থেকে নির্বাচিত, বাংলাদেশী কমিউনিটিতে ‘লুইস ভাই’ হিসাবে পরিচিত স্টেট সিনেটর লুইস সিপুলভিদা। ওই সময় তাদের অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট অ্যান্ড সিইও বিশিষ্ট রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান এবং বাংলা পত্রিকা’র নিউজ এডিটর হাবিব রহমান। দু’জনপ্রতিনিধি রেস্টুরেন্ট, নব নির্মিত খলিল পার্টি সেন্টার ঘুরে দেখেন এবং ব্যবসার খোঁজ খবর নেন। তাঁরা দু’জনেই ব্যবসায় উন্নয়নে প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস দেন। পরে তারা খলিল বিরিয়ানীতে লাঞ্চে অংশগ্রহন করেন।
শেফ খলিলুর রহমান তাদের জানান, শুধু মুখ রোচক নয়, গ্রাহকদের স্বাস্থ্য সম্মত খাবার সরবরাহই তার প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। তিনি এবং তার টিম এই লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি তার প্রতিষ্ঠানের তৈরি “হেলথ্দি দই” ইতিমধ্যে গ্রাহকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি তিনি নিয়োগ দিয়েছেন একজন অভিজ্ঞ মিস্টি তৈরির কারিগর। তিনি নিয়মিত মিস্টান্ন তৈরির পাশাপাশি ডায়াবেটিক রোগীদের জন্য “ডায়াবেটিক মিস্টি” তৈরি করবেন। দূর দূরান্তের গ্রাহকদের ফ্রেশ খাবার পরিবহনের জন্য তিনি একটি অত্যাধুনিক মার্সিডিজ বেঞ্জ ভ্যান ইতোমধ্যে ক্রয় করেছেন বলে তিনি তাদের জানান। ব্যবসার উন্নয়নে তিনি জন প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
কংগ্রেসওম্যান ওকাসিও খলিলের খাবারের ভূয়সী প্রশংসা করেন। তিনি শেফ খলিলুর রহমানকে প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
সিনেটর লুইস বলেন, আলবেনীতে বাংলাদেশ ডে’র অনুষ্ঠানে খলিলের খাবার খেয়ে অনেক সিনেটর প্রশংসা করেছেন। কয়েকদিন আগেও ব্রুকলীনের একজন সিনেটর ব্রঙ্কসে এসে খলিলের খাবার খেয়ে গিয়েছেন। খলিলের খাবারের সুনাম নিউইয়র্ক সিটি মেয়রের কান পর্যন্ত গিয়ে পৌছেছে। তিনি মেয়রকে নিয়ে একদিন খলিল বিরিয়ানী ভিজিটে আসবেন বলেও জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV