নাইজেরিয়া-এ যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নাইজেরিয়ার রাজধানী আবুজায় বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় শোক দিবস পালন করে।

বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ১৫ই আগস্ট ২০১৯ সকাল ৯.৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে সকালে হাইকমিশন চত্বরে হাইকমিশনার জনাব মোঃ শামীম আহসান,এনডিসি কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিতকরনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

কর্মসূচির দ্বিতীয় পর্বে জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের শহিদ সদস্যবৃন্দের আত্মার মাগফেরাত কামনায় হাইকমিশনে বিকাল ৩ টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। সন্ধ্যায় আলোচনা সভা এবং দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। শুরুতে হাইকমিশনার, তার সহধর্মিনী, মিশনের কর্মকর্তা/কর্মচারী ও প্রবাসী বাংলাদেশীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন করেন। জাতির পিতা, তাঁর পরিবারের শহিদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। আলোচনা সভায় বক্তারা জাতির পিতার বর্ণাঢ্য জীবন ও অর্জন সম্পর্কে আলোকপাত করেন। তারা বঙ্গবন্ধুর স্বপ্ন ʿসোনার বাংলা’ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সমবেতভাবে কাজ করে একটি উন্নত ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহবান জানান। নাইজেরিয়ার বিশিষ্ট সাংবাদিক জনাব লিউনার্দ ওরো (গৎ. খবড়হধৎফ ঙৎঁ), যিনি ’ভিজিট বাংলাদেশ কর্মসুচি’র আওতায় সম্প্রতি বাংলাদেশ ভ্রমণ করেন, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন।

হাইকমিশনার মোঃ শামীম আহসান তাঁর স্বাগত বক্তব্যে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাঙালির প্রতিটি ন্যায়সংগত আন্দোলনে তাঁর অবিস্মরণীয় ভূমিকার কথা তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার “ভিশন-২০২১” এবং “ভিশন-২০৪১” গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে কাজ করার আহবান জানান।

বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকসহ নাইজেরিয়ার সুশীল সমাজের সদস্যবৃন্দ ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী অন্যান্যদের মধ্যে সপরিবারে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবারের অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ও দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দের আপ্যায়িত করা হয়।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests