‘জাতীয় শোক দিবস’ স্মরণে নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি’র দোয়া ও আলোচনা সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ১৫ আগষ্ট ‘জাতীয় শোক দিবস’ স্মরণে বাংলাদেশ সোসাইটি ইনক গত বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকেলে সোসাইটি অফিসে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তারা ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নিন্দা জানান এবং ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। বক্তারা দলমতের উর্ধ্বে দেশের সকল জাতীয় নেতাদের যথাযথ সম্মান দেওয়া উচিৎ বলে মন্তব্য করেন।
সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন বাইতুল ইসলাম জামে মসজিদ ইমাম মওলানা মোহাম্মদ রহমত উল্লাহ মজীদি। আলোচনায় অংশ নেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, নোয়াখালী সোসাইটির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুর রব মিয়া, মুন্সিগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশনের সভাপতি আবু রব বাবুল, রিয়েল এস্টেট ইনভেস্টর মইনুল ইসলাম, সোসাইটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার, যুগ্ম সম্পাদক সৈয়দ এম কে জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদিকা মনিকা রায়, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবীব প্রমুখ। সভায় সোসাইটির অন্যান্য কর্মকর্তদের মধ্যে সাহিত্য সম্পাদক নাসির নাসির উদ্দিন আহমেদ, প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ, কার্যকরী পরিষদ সদস্য আজাদ বাকের ও মোহাম্মদ সাদি মিন্টু উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সোসাইটি’র প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুতে শোক
বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোহাম্মদ ইউসুফের আকস্মিক মৃত্যুতে সোসাইটির কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জানিয়েছেন।
এক শোকবার্তায় ড. মুহাম্মদ ইউসুফের আত্মার মাগফেরাত কামনায় সকল প্রবাসীর কাছে দোয়া চেয়েছেন সোসাইটির কর্মকর্তাবৃন্দ। সোসাইটির সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ বলেন বাংলাদেশ সোসাইটি বা বাংলাদেশী কমিউনিটির জন্য তার অবদান ছিল অনেক। তার আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটির যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার পরিবারকে এই শোক সইবার ধৈর্য দান করেন। সোসাইটির পক্ষ থেকে তার পরিবারের যে কোন প্রয়োজনে পাশে থাকার কথা জানান তারা।
উল্লেখ্য ড. মোহাম্মদ ইউসুফ বাংলাদেশ কমিউনিটির অত্যন্ত পরিচিত এবং সদালাপী একজন মানুষ ছিলেন। বাংলাদেশের সোসাইটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর আহবায়ক কমিটি এক বছর পরিচালনার পর ১৯৭৬ সালে তিনি প্রথম সভাপতি হিসেবে মনোনীত হন এবং সভাপতি হিসেবে ১৯৭৭ সাল পর্যন্ত তার দায়িত্ব পালন করেন। নিউইয়র্ক সময় বুধবার তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার বাদ জোহর জামাইকা মুসলিম সেন্টারে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সোসাইটির পক্ষ থেকে কোষাধক্ষ্য মোহাম্মদ আলীর সহ সাবেক কর্মকর্তা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








