Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের সাবওয়েতে অবৈধ প্রবেশ বন্ধে ৫২৫ পুলিশ নিয়োগ

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: August 17, 2019 | 12:44 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের সাবওয়েতে ‘অবৈধ প্রবেশ ও বাণিজ্য’ বন্ধে কঠোর হচ্ছে মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথিরিটি (এমটিএ)। অবৈধ প্রবেশ বন্ধে সাবওয়েগুলোতে নিয়োগ দেয়া হচ্ছে ৫২৫ পুলিশ অফিসার। ইতোমধ্যে পুলিশ ম্যানহাটানে কাজ শুরু করেছে। শিগগরই তাদেরকে চার বোরোর সাবওয়ের প্রবেশধারে নামানো হবে। এসব পুলিশ ইউনিফর্ম এবং সাদা পোশাকে পালাক্রমে দায়িত্ব পালন করবে।
এমটিএ কর্তৃপক্ষ জানায়, যেসব সাবওয়েতে বেশি পরিমাণ অবৈধভাবে প্রবেশ এবং বাণিজ্য হয় সেগুলোতে দায়িত্ব পালন করবে তারা। যাদের কাজ হবে অবৈধ প্রবেশকারীকে টিকিট প্রদান। এ টিকিটের পরিমাণ হবে কমপক্ষে একশো ডলার। এর ফলে এমটিএ তাদের বুথ এবং প্রবেশপথগুলোকে আরো নিরাপদ করতে পারবে।

এ ৫২৫ পুলিশ অফিসার আগে নিউইয়র্কের বিভিন্ন ব্রিজের টোল প্লাজায় দায়িত্ব পালন করতেন। টোল প্লাজাগুলোতে ‘ইজিপাস’ চালু হওয়ায় দায়িত্বে থাকা পুলিশের কাজ কমে গেছে। ফলে এমটিএ এখন তাদের এ কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ