Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতীয় শোক দিবসে ১০ হাজারের অধিক মানুষের মধ্যে তবারক বিতরণ!

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: August 17, 2019 | 11:37 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ১০ গরু, ৬খাশী এবং ৫ শতাধিক মুরগীর মাংসের সমন্বয়ে নিউইয়র্কে ‘জাতীয় শোক দিবস’র দোয়া-মাহফিল শেষে তবারক বিতরণ করা হলো। ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র ব্যানারে এটি ছিল এবারের জাতীয় শোক-দিবসের সর্ববৃহৎ আয়োজন। ১৫ আগস্ট দুপুর থেকে রাত ১২টা নাগাদ ১০ হাজারের অধিক মানুষের মধ্যে বিতরণ করা হয় এই তবারক। সাদা ভাতের সাথে গরু-খাশী আর মুরগীর মাংসের সাথে ছিল সেদ্ধ করা ডিম।

সবশেষে প্রদান করা হয় পায়েশ অর্থাৎ সকলেই এই তবারক গ্রহণ করেন পরম তৃপ্তির সাথে। ভিনদেশীরাও পিছিয়ে থাকেননি। কৌতুহলী ভিনদেশীরা জানতে চান বিশাল এই আয়োজনের প্রেক্ষাপট। আর এভাবেই বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে জানার সাথে হায়েনার দল সম্পর্কে অবহিত হয়ে তারা ঘৃণা প্রদর্শন করেন এবং ঐ ঘাতকদের বশংবদদেরকেও সামাজিকভাবে চিহ্নিত করে রাখার পরামর্শ দেন।

‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র ব্যানারে দলমত নির্বিশেষে এই আয়োজনের সার্বিক সমন্বয় ঘটিয়েছেন ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমী। খাবার বিতরণ করেন হোস্ট সংগঠনের সভাপতি শাকিল মিয়া, আহবায়ক হোসেন সোহেল রানা এবং উপদেষ্টা মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, চেয়ারম্যান নূরল আমিন বাবু, কো-চেয়ারপার্সন সাখাওয়াত বিশ্বাস, প্রচার সম্পাদক নান্টু মিয়া প্রমুখ। রানা-বান্নায় সমন্বয়ন করেন খাবার বাড়ি রেস্টুরেন্টের অন্যতম কর্ণধার মো. কামরুজ্জামান কামরুল, হাটবাজারের মহসীন ননী এবং মনসুর চৌধুরী, কমিউনিটি লিডার হারুন ভূইয়া, ফাহাদ সোলায়মান, আবুল ফজল দিদারুল ইসলাম, আসাদুল ইসলাম আসাদ, সোলায়মান আলী, বিপ্লব সাহা প্রমুখ। লাইনে দাঁড়ানো নারী-পুরুষের মধ্যে তবারক বিতরণে কিছুটা সময় সহায়তা করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। গত ক’বছর থেকেই জ্যাকসন হাইটস এলাকাবাসী’র ব্যানারে এমন আয়োজন হলেও এবারও অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যায়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এবং বাঙালি জাতির পিতার শাহাদৎ বার্ষিকী ঘিরে পুরো নিউইয়র্ক সিটিতেই শোকের আবহ বিরাজ করেছে। মুজিব আদর্শের লোকজন এই শোককে শক্তিতে পরিনত করার সংকল্প ব্যক্ত করেছেন।

‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে এবার সবচেয়ে বেশী অনুষ্ঠান হলো নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ম্যাসেচুসেট্্স, ভার্জিনিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিশিগান, ইলিনয় প্রভৃতি স্থানে। সর্বত্র বিশেষ মোনাজাত হয়েছে ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায়। সবগুলো মাহফিলেই শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনার কাজটি সমাপ্তির স্বার্থে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ