যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির নির্বাচন কমিশন গঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী সেপ্টেম্বর মাসের শেষে অথবা অক্টোবর মাসের প্রথম দিকে অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে সমিতির সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সমিতির সংবিধানের ১২এর ‘ক’ ধারা অনুযায়ী সমিতির উপদেষ্টাদের এক সভায় গত ৪ অগাস্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুস শহীদ কে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক মোহাম্মদ আলিম, সমিতির সাবেক কমকর্তা শামসুল হক বেবুল, সাংবাদিক রিজু মোহাম্মদ।
উপদেষ্টা পরিষদের এই বিশেষ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ বদরুল হক, মোহাম্মদ শামছুল ইসলাম, সমির উদ্দিন। সভায় সমিতির উপদেষ্টা পরিষদের সদস্যরা আশাবাদ ব্যক্ত করে বলেন, নব গঠিত নির্বাচন কমিশন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির চলমান কার্যক্রম আরো গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করবে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests