বঙ্গবন্ধুই বাংলাদেশ,বাংলাদেশই বঙ্গবন্ধু : ফ্লোরিডায় শোক দিবসের অনুষ্ঠানে ডা: সিরাজুল ইসলাম
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, সেন্ট্রাল ফ্লোরিডা : জাতির জনক বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদত দিবস পালন করে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ। সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের শোক দিবস পালনের দু পর্বের অনুষ্টানের প্রথম পর্বে ছিল বঙ্গবন্ধুর পতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন। সেন্ট্রাল ফ্লোরিডার ও বি টির ডেইজ ইন হোটেলের বলরুমে বৃহস্পতিবার ১৫ আগষ্ট রাত ৮ টায় শোক দিবসের অনুষ্টান শুরু হয় । সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাবৃন্দ, কার্যকরী পরিষদ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক প্রদান করেন।

দ্বিতীয় পর্বে আলোচনায় সভাপতিত্বে করেন সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সভাপতি জয়নাল চৌধুরী ও সভা পরিচলানা করেন সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন সেন্টু। কোরআন তেলাওয়াত করেন উপদেষ্টা সৈয়দ মাসুম। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিক্যিসক মুক্তিযোদ্বা ডা: সিরাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু এক বিশাল হৃদয়ের মানুষ ছিলেন। তিনি তার পুরোটা জীবনই দেশবাসীকে উ্যসর্গ করে গেছেন। আজ সারা দেশে পনের হাজার কোরআন খতম হয়েছে । তিনি বিশ্ব ইতিহাসে ঠিকই স্থান করে নিবেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশলী ইকবাল হায়দার বলেন, ধানমন্ডির পাশাপাশি বাড়িতে থাকায় তাদের পরিবারের সাথে সখ্যতা ছিল। তিনি এক অনন্য মানুষ। হয়ত তিনি ইচেছ করেই তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন নি। তাকে কেউ মেরে ফেলতে পারে তিনি কল্পনাও করেন নি। তিনি খুব সাধারন ভাবে চলাফেরা করতেন। তাকে আল্লাহ জান্নাতের উচচ স্তরে স্থান দিবেন। শোক সভায় বঙ্গবন্ধুর জীবনের নানান দিক নিয়ে আলোচনা করেন , সাবেক ছাত্রনেতা ও সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা জালাল চৌধুরী নেপচুন, সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান ও কাজী আফিস সুকন, ডা : আক্তার, সিনিয়র যুগ্ন সম্পাদক সাবেক ছাত্রনেতা নাজিমুল্লাহ লিটন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর কেন্দ্রীয় যুগ্ন বন ও পরিবেশ সম্পাদক সাংবাদিক জুয়েল সাদত প্রমুখ।
সভাপতির বক্তব্য জয়নাল চে্ৗধুরী বলেন, বঙ্গবন্ধু আজ সারা বাংলাদেশের মানুষের সাথে মিশে আছেন। সব উন্নয়ন এ দেশের মানুষ সোনার বাংলাকে খুজে পাচেছ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ কামালের সাথে তার ব্যাক্তিগত পরিচয়ের নানা স্মৃতি চারন করেন। অনুষ্টানের শেষে ডা : সিরাজুল ইসলাম বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল এর জন্য মোনাজাত করেন । সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন তার সমাপনি বক্তব্য জাতীয় শোক দিবসের অনুষ্টানে উপস্থিত হওয়ায় ও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্বা প্রদর্শন করায় সকলকে ধন্যবাদ জানিয়ে সকলকে ডিনারের আহাবান জানিয়ে অনু্ষ্টানের সমাপ্তি টানেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests