Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মার্কিন মায়ের চালচলন খারাপ, এই কারণে সন্তানকে লালনপালনের অধিকার কেড়ে নিলেন সৌদি আদালত!

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: August 18, 2019 | 12:49 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সৌদি আদালত বলেছেন, বেথেনি ভিয়েরা নামের এই মার্কিন মায়ের চালচলন অতি পশ্চিমা ঘরানার। এ কারণে তিনি তার কন্যা জাইনার লালনপালন ভালোভাবে করতে পারবেন না। এখন বেথেনির বাবা মা আশঙ্কা করছেন, নাতনির সঙ্গে নিজ সন্তানকেও হারাতে হতে পারে তাদের। তবে জানা গেছে বেথেনি বিষয়টি নিয়ে আপিল করবেন।

বেথেনির মা কেথি এই বিষয়ে সিএনএনকে বলেন, ‘যদি জায়না সৌদি আরব ত্যাগ না করতে পারে আমাদের মেয়েও পারবে না। আমরা আমাদের নাতনিকে ভালোবাসি। আমাদের সবচেয়ে বড় ভয়, আমরা হয়তো তাকে আর দেখতে পাবো না।’

৩২ বছর বয়সী শিক্ষার্থী ও যোগ ব্যায়াম প্রশিক্ষক বেথেনি ২০১১ সালে একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে সৌদিআরব যান। সম্প্রতি তিনি তার সৌদি স্বামীকে তালাক দেন। এসময় তিনি তাদের ৪ বছর বয়সী কন্যার লালন পালনের অধিকার পান। তবে গত জুলাই মাসে আদালত জানান, তিনি সন্তান পালনের যোগ্য নন।

রায়ে বিচারক আব্দুল-এল্লাহ ইবনে মোহাম্মেদ আল তাওয়াজরি লেখেন, ‘এই মা ইসলামে নতুন, এই দেশে সে বিদেশী, সে এদেশের ঐতিহ্য এবং সংস্কৃতিকে বিব্রত করে। জায়নাকে এই অপসংস্কৃতি থেকে আমাদের আটকাতেই হবে। এই বয়সেই তা করতে হবে।’

এই বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের নারী অধিকার বিষয়ক জেষ্ঠ্য গবেষক রত্না বেগম সিএনএনকে বলেন, ‘এই সিদ্ধান্ত দিয়েছেন পুরুষ বিচারকরা। যারা শিশুদের প্রয়োজনের চেয়ে শরিয়া আইনের প্রতি বেশি বিশ্বস্ত।’
উল্লেখ্য, সৌদি আরব খুব কঠিন শরিয়া আইন দ্বারা পরিচালিত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV