Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যুব প্রফেশনালদের সভা : প্রবাসের যুব প্রফেশনালদের বাংলাদেশে মেধা, বুদ্ধি ও অর্থ বিনিয়োগের সুযোগ রয়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: August 19, 2019 | 10:06 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান যুব প্রফেশনালদের সভায় বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। সিটির জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে গত ১৬ আগষ্ট শুক্রবার বিকেলে ব্যতিক্রমী এই সভার আয়োজন করা হয়। সভার মূল উদ্যোক্তা দীর্ঘ ২৫ বছর নিউইয়র্কে বসবাসকারী এবং বর্তমানে বাংলাদেশে ঢাকা আহসানিয়া মিশন-এ কর্মরত আনিসুল কবীর জাসির। সভায় বাংলাদেশী আমেরিকান সোসাইটি অব প্রফেশনাল (বিএসপি)-এর সদস্যরা সহ প্রবাসের তরুণ প্রফেশনালগণ অংশ নেন। উল্লেখ্য, কমিউনিটির পরিচিত মুখ জাসির এনআরবি টাস্ক ফোর্সের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে তিনি নিউইয়র্ক সফরে রয়েছেন। খবর ইউএনএ’র। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আনিসুল কবীর জাসির। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে অধ্যয়ন শেষে বাংলাদেশে ফিরে সফল উদ্যোক্তা হওয়া ঝালমুড়ি.কম-এর প্রতিষ্ঠাতা মোহায়মেন মোস্তফা, বিএসপি’র সভাপতি ইমতিয়াজ চৌধুরী প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন টেলেন্টটেক-এর প্রতিষ্ঠাতা সায়মন মাহমুদ।

সভায় আনিসুল কবীর জাসির বলেন, প্রবাসের যুব প্রফেশনালদের বাংলাদেশে তাদের মেধা, বুদ্ধি ও বিনিয়োগের সুযোগ রয়েছে। প্রয়োজনে অর্থ বিনিয়োগেরও আহ্বান জানান। এই সুযোগ কাজে লাগাতে তিনি তরুণদের আহ্বান জানিয়ে বলেন এজন্য এনআরবি টাস্ক ফোর্স সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেবে। তিনি প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন সুযোগ-সুবিধার কথাও তুলে ধরেন এবং বিশ্বব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা বা বসবাসকারী বাংলাদেশী তরুণদের িি.িহৎন.মড়া.নফ এই ওয়েবসাইটে নিজেদের রেজিষ্ট্রেশন এবং তাদের নতুন নতুন উদ্ভাবনী আইডিয়া ও বাংলাদেশ কিভাবে তাদের মেধাকে কাজে লাগাতে চান তা লিপিবদ্ধ করার আহ্বান জানান।

মোহায়মেন মোস্তফা তার বক্তব্যে সফল উদ্যোক্তার সাফল্যের গল্প এবং প্রথম দিকের সমস্যা ও বর্তমান সুযোগ ও ভবিষ্যতের সম্ভাবনার কথা তুলে ধরেন। সভার শেষ দিকে মুক্তিযোদ্ধা ও সফল ব্যবসায়ী ডাটা সফট-এর প্রতিষ্ঠাতা মাহবুব জামান ভিডিও কলের মাধ্যমে কেনিয়া থেকে যুক্ত হয়ে প্রবাসীদের দেশের উন্নয়নে অংশগ্রহরে আহ্বান জানান। এছাড়াও যেকোন ব্যাপারে তিনি প্রবাসীদের সহযোগিতারও আশ্বাস দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV