Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিরপেক্ষ নির্বাচন দিতে শেখ হাসিনা সরকারের ওপর চাপ প্রয়োগে প্রবাস নেতৃবৃন্দকে মার্কিন রাজনীতিকদের সাথে দেন-দরবারের আহবান বিএনপি নেতা হেলাল খানের

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: August 20, 2019 | 4:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিরপেক্ষ নির্বাচন দিতে শেখ হাসিনা সরকারের ওপর চাপ প্রয়োগের জন্যে প্রবাসের নেতৃবৃন্দকে মার্কিন রাজনীতিকদের সাথে দেন-দরবারের আহবান জানালেন বিএনপির কেন্দ্রীয় সদস্য এবং জাতীয়তাবাদি সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস)’র সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান।

১৯ আগস্ট সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মাহবুব আলী খান স্মৃতি সংসদ’র এক স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় হেলাল খান বলেন, ‘ট্রাম্প প্রশাসন এবং ডেমক্র্যাটিক পার্টির নীতি-নির্দ্ধারকদের অবহিত করতে হবে যে, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার নেই। দেশে অন্যায়-অবিচার চলছে অবিরতভাবে। গণতন্ত্রের নাম-নিশানা নেই। বিরোধী দলকে চুপসে দেয়ার অভিপ্রায়ে বেগম খালেদা জিয়াকে সাজানো মামলায় ফরমায়েসী রায়ে কারাগারে রাখা হয়েছে।’ ‘১/১১ পরবর্তী সময়ে মার্কিন সিনেটরদের আহবানেই তদানিন্তন মঈন-ফখরুদ্দিন সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে বাধ্য হয়েছিল’-এটি সকলকে স্মরণে রেখেই আন্তর্জাতিক দেন-দরবারে মনোনিবেশ করা উচিত’-উল্লেখ করেন হেলাল খান।

স্মৃতি সংসদের সভাপতি ও যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনির সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কানাডা বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, যুবদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহের এবং সেক্রেটারি কাওসার আহমেদ। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন বিএনপি নেত্রী এলিজা আকতার মুক্তা, রাশিদা আহমেদ মুন, সুলতানা খানম, শাহাদৎ হোসেন রাজু, জাবেদ উদ্দিন, রাসেল রহমান, রুহেলুজ্জামান চৌধুরী, সিরাজুল ইসলাম, রাজ খান, সেলিমউদ্দিন প্রমুখ। শুরুতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুৃষ্ঠিত হয়।

এর আগেরদিন নিউইয়র্কে বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েক নেতার বৈঠক থেকেও বেগম খালেদা জিয়ার মুক্তি ত্বরান্বিত করতে আন্তর্জাতিক দন-দরবারের ওপর গুরুত্ব দেয়া হয়। সেখান থেকেও যে কোন ত্যাগের বিনিময়ে সকলের ঐক্য কামনা করা হয়। জ্যামাইকার পানশি রেস্টুরেন্টের ঐ সভায় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মূলধারার রাজনীতিক ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আকতার হোসেন বাদল, হাসান মাহমুদ, নূরল হক, আবুল কালাম, নূরল মোমিন চৌধুরী পাবলু, জামাল হোসেন, মতিউর রহমান স্বপন প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV