নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলার বার্ষিকী পালন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ ও কৃষকলীগের : যুক্তরাষ্ট্র ও কানাডায় পলাতক বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে নিতে প্রবাসী বাঙালিদের ভূমিকা রাখার আহ্বান (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/872913823065292/
https://www.facebook.com/USANewsNY/videos/2318881108326519/
https://www.facebook.com/USANewsNY/videos/494139254493641/
https://www.facebook.com/USANewsNY/videos/523854121490662/
https://www.youtube.com/watch?v=QAJUXh1u9OU
https://www.facebook.com/USANewsNY/videos/424118374890188/
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র ও কানাডায় পলাতক বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে নিতে প্রবাসী বাঙালিদের ভূমিকা রাখার আহ্বানের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলার বার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ ও যুক্তরাষ্ট্র কৃষকলীগ। নিউইয়র্কে ব্রুকলীনের একটি অফিস মিলনায়তনে গত ২১ আগস্ট বুধবার রাতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল দোয়া মাহফিল, আলোচনা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা রমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আবদুল হাদীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চন্দন দত্ত, যুক্তরাষ্ট্র কৃষকলীগের সাধারণ সম্পাদক আলী আক্কাস, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সভাপতি মফিজুর রহমান, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র সাবেক সভাপতি ভিপি বাবুল, যুক্তরাষ্ট্র কৃষকলীগের যুগ্ম সম্পাদক একে কাশেম চৌধুরী, নিউকার্ক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফাউন্ডেশনের সভাপতি আবদুল মান্নান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, ব্রুকলীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব, ব্রুকলীন ছাত্রলীগের সভাপতি মো. মাহমুদুল হাসান, কমিউনিটি এক্টিভিস্ট এডভোকেট ইমাম উদ্দিন সেলিম, গোলাম সারোয়ার দিদার, মনির, সবুজ, মাহফুজ বাবর, মনি, নুরুজ্জামান, দুলাল, বদিউল আলম প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট ইমাম উদ্দিন সেলিম। সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় মিলনায়তনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। অতিথিদের সাথে নিয়ে জাতির পিতার প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ ও যুক্তরাষ্ট্র কৃষকলীগের নের্তৃবৃন্দ। অনুষ্ঠানে ১৯৭৫ এর ১৫ আগস্টের সেই কালরাত্রিতে নৃশংসভাবে নিহত জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের এবং ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ভিপি বাবুল।

অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পশ্চিম পাকিস্তানের সামরিক জান্তারা যে মহামানবকে হত্যা করতে সাহস পায়নি তাঁকে ৭৫-এর ঘাতকরা সপরিবারে নির্মমভাবে কাপুরুষের মতো হত্যা করেছিল। এমন হত্যাকান্ড এর আগে কখনই বিশ্ববাসী দেখেনি। বক্তাগণ যুক্তরাষ্ট্র ও কানাডায় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনীদের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে জাতির পিতা হত্যাকান্ডের বিচার সমাপ্ত করতে স্ব স্ব ক্ষেত্রে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে রমেশ চন্দ্র নাথ বলেন, জাতির পিতার হত্যাকারীরা মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে ইতিহাসের ঘৃন্যতম গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল। তারা আবারও ক্ষমতায় গেলে দেশে ফের সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি হবে। এজন্য সকলকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করে বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে গড়ার লক্ষে জাতির পিতার জীবন ও আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরুদ্ধ গতিতে। তিনি শোককে শক্তিতে পরিণত করে এবং সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান।

আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জ্বীবিত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। তিনি বলেন, জাতিসংঘের আসন্ন অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর নির্বিঘœ করার জন্য বিএনপি-জামাতের সম্ভাব্য সকল অপতৎপরতা রখে দেওয়ার জন্য বঙ্গবন্ধুর সৈনিকদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলার বার্ষিকী পালনের জন্য যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানান।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চন্দন দত্ত বলেন, বাংলাদেশকে ধ্বংস করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত এখনো অব্যাহত রয়েছে। যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে তাদের চক্রান্ত রুখতে হবে। তিনি বলেন, যারা দলকে ব্যবহার করে ফায়দা লুটছে, তাদেরও প্রতিহত করতে হবে।
যুক্তরাষ্ট্র কৃষকলীগের সাধারণ সম্পাদক আলী আক্কাস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীনতা দিয়েছিলেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে অপবাদ-অপপ্রচার করে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে তাকে স্বপরিবারে হত্যা করা হয়। তিনি বলেন, যারা ইতিহাস বিকৃত করছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests