Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শোকাবহ পরিবেশে গ্রেনেড হামলার বার্ষিকী পালন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী পরিবারের

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: August 22, 2019 | 1:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : ভয়াবহ ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী পরিবারের আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে ইতিহাসের ঘৃণ্যতম এ হামলার ঘটনা ঘটেছিল। হামলার ঘটনায় জড়িত বিএনপি, জামায়াত চক্র থেকে দেশবাসীকে সজাগ থাকতে হবে।

নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশের শহীদ মিনার ও জাতীয় স্মুতিসৌধের বিশাল প্রতিকৃতির সামনে স্থানীয় সময় ২১শে আগস্টের প্রথম প্রহরে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ।
এ সময় অন্যদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জণ কর, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, মোহাম্মদ আলী সিদ্দিকী, গোলাম রাব্বানী, মিসবাহ আহমদ, সদরুন নূর, মো. আবদুল মুহিত, শেখ জামাল হুসেন, সেবুল মিয়া, রেজা আব্দুল্লাহ স্বপন, মঞ্জুর চৌধুরী, নুরুল ইসলাম মিলন, মনির উদ্দিন প্রমুখ।
তারা ২১ আগস্ট-২০০৪ গ্রেনেড হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে হামলায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV