ফুলতলী ইসলামিক সেন্টার ইউএসএ’র দারুল কেরাতের গ্র্যাজুয়েশন : একজন হাফিজ কিয়ামতের দিন তাঁর পরিবারের ১০ জনকে জান্নাতে নিয়ে যাবার সুপারিশ করতে পারবেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ও সামার ক্লাস ফুলতলী ইসলামিক সেন্টার ইনক ইউএসএ’র গ্র্যাজুয়েশন পোগ্রাম অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। গত রবিবার সকাল ১১ ঘটিকায় ফুলতলী ইসলামিক সেন্টারে এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফুলতলী ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল মাওলানা সৈয়দ সাজিদুল হক এর সভাপতিত্বে এবং হিফজুল কোরান একাডেমির ছাত্র আহনাফ ও ইবনান এর যৌথ পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা গোলাম রাসুল। তিনি তাঁর বক্তব্যে দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ও ফুলতলী ইসলামিক সেন্টারের ভূয়শী প্রশংসা করে শিক্ষার্থীদের কুরআনের শিক্ষায় আত্মনিয়োগ করার জন্য উদাত্ত আহ্বান জানান। বিশেষ করে কুরআন মুখস্থ করণের জন্য বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি পবিত্র হাদিসের রেফারেন্স দিয়ে বলেন, ”একজন কুরআনের হাফিজ কিয়ামতের দিন তাঁর পরিবারের ১০ জন মানুষকে জান্নাতে নিয়ে যাবার সুপারিশ করতে পারবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে।” কাজেই সন্তানদেরকে পবিত্র কুরআনের হাফিজ বানানোর জন্য শিক্ষার্থীদের মা-বাবা অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests