১০ টাকায় বিদেশ ভ্রমণ!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ভিজেট নামের ভিয়েতনামের একটি বিমান সংস্থা মাত্র ১০ টাকা ৫৮ পয়সায় (৯ রুপি) বিদেশ ভ্রমণের সুযোগ দিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ওই টাকায় ভারতের নয়াদিল্লি থেকে ভিয়েতনামে উড়ে যেতে পারবেন যে কেউ। আমাদের সময়
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, ভিয়েতনামের ওই বিমান সংস্থাটি ‘বিকিনি এয়ারলাইন’ নামেও পরিচিত। মাত্র তিন দিনের জন্য ১০ টাকা ৫৮ পয়সায় ভিয়েতনাম ভ্রমণের এ সুযোগ দিয়েছে এই সংস্থাটি। গত মঙ্গলবার শুরু হওয়া এই অফারটি আজ বৃহস্পতিবার শেষ হবে।
জানা গেছে, আগামী ৬ ডিসেম্বর থেকে নয়াদিল্লির হো চি মিন সিটি রুট প্রতি সপ্তাহে চারটি রিটার্ন ফ্লাইট পরিচালনা করবে। আর হ্যানয় থেকে নয়াদিল্লি রুটটি ৭ ডিসেম্বর থেকে প্রতি সপ্তাহে তিনটি রিটার্ন ফ্লাইট পরিচালনা করবে। হো চি মিন রুটটি সোমবার, বুধবার, শুক্রবার ও রোববার চলবে। আর মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার চলবে হ্যানয় ফ্লাইট।
নতুন বিমানপথ চালু করতে পেরে যাত্রীদের জন্য এ অফার নিয়ে এসেছে সংস্থাটি। ২০ থেকে ২২ আগস্টের মধ্যে যারা টিকিট কেটেছেন, তাদের থেকে বিমান ভাড়া মাত্র ১০ টাকা ৫৮ পয়সা রাখা হয়েছে। তবে ভ্যাট ও বিমানবন্দর মাসুল এ ভাড়ার সঙ্গে যুক্ত হয়নি।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








