Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

শোকাবহ গ্রেনেড হামলার বার্ষিকী স্মরণে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: August 22, 2019 | 7:44 PM

আব্দুল হামিদ, নিউইয়র্ক : ২১ আগস্টের গ্রেনেড হামলার জন্য খালেদা জিয়া, তারেক রহমান সহ তৎকালিন জোট সরকারকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড: সিদ্দিকুর রহমান জঘন্য ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবী জানান। তিনি বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায়ও আমরা রাজপথে থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। তবে এমন বর্বরোচিত ঘটনা যাতে আর না ঘটতে পারে সেদিকে সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে একথা বলেন। নিউইয়র্কে স্থানীয় সময গত ২১ আগষ্ট জ্যাকসন হাইটস পালকি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয।

সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্তে সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচলনায় সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি মাহাবুব রহমান, ডা মাসিদুল হাসান, কাজী কযেস, সরাফ সরকার. মুনসুর খান, জয়নাল আবেদিন, যুগ্ন সাধারন সম্পাদক মহিউদ্দীন দেওয়ান, হাজী এনাম, প্রচার সম্পাদক আব্দুল হামিদ, ডা: ফেরদৌস খন্দকার. নুরুল আমিন বাবু, ইমদাদ চৌধুরী, আলী হোসেন গজনবী, আশরাফুজ্দামান, সাখাওয়াত বিশ্বাস, স্বপন কর্মকার, ওলি হোসেন, সাইকুল ইসলাম, দুরুদ মিয়া রনেল, জাহিদ হাসান, জাহাঙ্গীর মিয়া, নান্টু মিয়া, সাদেক শিবলী প্রমুখ। সভার শুরুতে একুশে আগস্ট নিহত শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ