নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশের জাতীয় শোক দিবস পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যামাইকায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রবহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী। বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সম্প্রতি কোরআন খতম, মিলাদ মাহফিল এবং দোয়া অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রায় দেড় হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। সারা দিন মাইকে প্রচার করা হয় ৭ মার্চের ভাষণ। এছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন শিল্পীদের সঙ্গীত পরিবেশন করা হয়।
শোক সভায় অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সহ সভাপতি সরাফ সরকার, ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুগ্ম সম্পাদক মহি উদ্দীন দেওয়ান সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে এ ছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক তারিকুল হায়দার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সায়কুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নূরুজ্জামান সর্দার, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান মামুন, বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগ প্রতিষ্ঠাতা সভাপতি ও যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সহ-সভাপতি শামসুজ্জোহা তালুকদার ডন, সাবেক ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক কমিটির সদস্য স্বপন কর্মকার, সাবেক ছাত্রনেতা মো. মুরাদ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম ও মেহরাজ ফাহমি, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক দেওয়ান কামরুল হাসান ও সহিদুল হক রাসেল।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests