Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সাভার উপজেলা এসোসিয়েশন ইউএসএ’র বর্ণাঢ্য বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: August 23, 2019 | 8:26 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সাভার উপজেলা এসোসিয়েশন ইউএসএ ইন্ক এর বর্ণাঢ্য বার্ষিক বনভোজন গত ১৮ আগস্ট লং আইল্যান্ডের ভ্যালি স্ট্রীম স্টেট পার্কের ভ্যালি স্ট্রীম প্যাভিলিয়নে অনুষ্ঠিত হয়। নিউইয়র্কের বিভিন্ন বরো ছাড়াও নিউজার্সী, কানেকটিকাট, পেনসেলভ্যানিয়া অঙ্গ রাজ্য থেকে আগত প্রায় তিনশত প্রবাসী সাভারবাসী বনভোজনে অংশগ্রহণ করেন। বেলা ১২টায় বনভোজন স্পট কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এ সময় সাভারবাসীর এক মিলনমেলায় পরিণত হয়। বেলা ১২:১৫ মিনিটে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মোঃ আমান উল্লাহ্।

পরিচালনা করেন সাধারণ মোহাম্মদ আবুল কাশেম সরকার। প্রবাসী সাভারবাসীর মধ্যে বনভোজনে স্ব-পরিবারে অংশগ্রহণ করেন ঢাকা জেলা এসোসিয়েশন অব ইউএসএ ইন্ক এর প্রধান উপদেষ্টা, সংগঠনের উপদেষ্টা, প্রবাসের বিশিষ্ট চিকিৎসক ডাঃ তাজুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, উপদেষ্টা আলহাজ্ব মোঃ আব্দুল হালিম, উপদেষ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (জুয়ানা)- এর সাবেক সভাপতি অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও বনভোজন উদ্যাপন কমিটির আহ্বায়ক মোঃ নূরুল ইসলাম আবু, সহ-সভাপতি মো: দেলোয়ার হোসেন, মোস্তাক রহমান, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন, কোষাধক্ষ্য মোঃ খায়রুল আলম, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বিপু, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মোঃ মিজানুর উল্লাহ্, সদস্য মোঃ এনায়েত হোসেন, মোঃ হারিজুর রহমান, রাজন দেওয়ান, মোঃ রনক, তালিম হোসেন, কাজী মোঃ সুলায়মান, , আতাউর রহমান, আমীর আফতাফ, আমিনুর উল্লাহ, মো: খলিলুর রহমান, মো: সেলিম মন্ডল, মো: আওলাদ হোসেন, সুজিত বাবু, কালাচান সাহা, আলিম নুরুল্লাহ প্রমুখ। বনভোজনে সাভারবাসী ছাড়াও কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশের জনপ্রিয় চিত্র জগতের কিংবদন্তি খল নায়ক মিশা সওদাগর ও তার সহধর্মিনী, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সোসাইটির সভাপতি পদপ্রার্থী আশরাফ হোসেন নয়ন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সদস্য আবুল কাসেম চৌধুরীসহ আরো অনেকে।

অপরিসীম দায়িত্ব ও কর্মব্যস্ততার ফাঁকে যেন একটু প্রশান্তির ছোঁয়া, নতুন উদ্যোমে কাজ করার নব প্রেরণা। কার্যকরী কমিটির কর্মকর্তা ও উদযাপন কমিটির নেতৃবৃন্দের সফল বনভোজনের প্রতিটি মুহূর্ত ছিল আনন্দমুখর। প্রাকৃতিক সৌন্দর্যময় পার্কের ঝকঝকে সজীব গাছ আর ঘাসের নয়নাভিরাম সৌন্দর্যের সঙ্গে মিশে গিয়েছিল প্রবাসী বাঙালিদের উচ্ছ্বাস। চমৎকায় আবহাওয়া ও পরিবেশে অনুষ্ঠানে আগত অতিথিদের অনেকেই সপরিবারে যোগ দিয়ে বনভোজনকে প্রাণবন্ত করে তোলেন। বিশাল পার্কের গাছের ছায়ায় বাংলাদেশী স্টাইলে চাদর বিছিয়ে তারা আড্ডায় মেতে উঠেন। দিনব্যাপী বনভোজনের পাশাপাশি ছিল নানা ধরনের আয়োজন। তবে খাবারের কথা না বললে বনভোজন থেকে যায় অসম্পূর্ণ। সকালে নাশতা, আইক্রীম, তরমুজ, দুপুরে খাবার আর পান-সুপারি।

আয়োজকদের চেষ্টা ছিল সবার কাছে উপভোগ্য এবং স্বতঃস্ফূর্ত করে তোলা। বলা যায়, সে প্রচেষ্টা সম্পন্নটাই সফল। দুপুরের খাবারের পরই ছিল গানের তালে তালে মহিলাদের বালিশ খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর র‌্যাফেল ড্র। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট খল নায়ক সাভারের অধিবাসী মিশা সওদাগরের সহধর্মিনীসহ স্থানীয় শিল্পীরা। রাফেল ড্র পুরস্কার দিয়ে সহযোগিতা করেন এর্টনী মঈন চৌধুরী, এর্টনী তাসনোভা আমান উল্লাহ তৃষা, ডিটিএনওয়াই বাই সুইটি, বে অফ বেঙ্গলসহ আরো অনেকে। শেষ বিকেলে বিভিন্ন ইভেন্ট ও র‌্যাফেল ড্র এর পুরস্কার বিতরণ করেন বনভোজনে আগত অতিথি ও কার্যকরী কমিটির কর্মকর্তাবৃন্দ। পরিশেষে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও বনভোজন উপকমিটির আহবায়ক ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে বনভোজন ও মিলনমেলার সমাপ্তি হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV