বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী বেবী নাজনীনের জন্মদিন আজ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী বেবী নাজনীনের জন্মদিন আজ। সংগীত তারকা বেবী নাজনীন বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে। তিনি নিউইর্য়ক, ওয়াশিংটন, ফ্লোরিডা এবং মিশিগানে অনুষ্ঠিত কয়েকটি কনসার্টে পারফর্ম করতে তিন মাস আগে যুক্তরাষ্ট্রে আসেন। এর মাঝে কানাডার টরেন্টোর প্রথম বাংলাদেশ পথমেলাতেও ছিল বেবী নাজনীনের প্রশংসনীয় অংশগ্রহণ।
বাংলাদেশ বেতার, টেলিভিশন, চলচ্চিত্র, অডিও এবং মঞ্চ মাধ্যমের দাপুটে সংগীত শিল্পী বেবী নাজনীন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ দেশীয় এবং আর্ন্তজাতিকভাবে বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। সংগীত তারকা বেবী নাজনীন এলোমেলো বাতাসে, রংধনু থেকে, মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, দু চোখে ঘুম আসেনা, কাল সারারাত ছিলো, আমার ঘুম ভাঙ্গাইয়া গেলোরে মরার কোকিলে, ও বন্ধু তুমি কই..এমন অনেক জনপ্রিয় গানের মাধ্যমে সংগীতপ্রিয় মানুষের মাঝে একটি শক্ত অবস্থান প্রতিষ্ঠার পাশাপাশি ‘ব্লাক ডায়মন্ড’ ‘কৃষ্ণহীরক’ এবং ‘উত্তর বঙ্গের দোয়েল’ উপাধীতেও ভূষিত হন।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK