বস্টনে বঙ্গবন্ধু সম্মেলনের নামে চাঁদাবাজির অভিযোগ
বাংলা প্রেস: বস্টনে বঙ্গবন্ধু সম্মেলন ও স্মৃতি বৃত্তির নামে ব্যাপক হারে চাঁদা বাজি চলছে। এক শ্রেনীর প্রতারকের চাঁদাবাজির অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় বাংলাদেশিরা।নিউ ইল্যান্ড তথা বস্টনে সংস্কারপন্থি আওয়ামীলীগের সদস্য বলে পরিচিত কতিপয় ব্যক্তি দলীয় প্রভাবসহ নানা রকম আশ্বাস ও প্রলোভন দেখিয়ে বস্টনের সহজ সরল বাংলাদেশিদের কাছ থেকে মোটা অংকের ডলার হাতিয়ে নিচ্ছে। এ ব্যাপারে ভুক্তভোগিরা প্রতিবাদ করেও রেহাই পাচ্ছেনা। সাম্প্রতি আ.লীগের কেন্দ্রিয় কার্যালয় থেকে ঘোষনা দেয়া হয় যে, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নামে নামকরনসহ কোথাও কোন কিছু করতে হলে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে তাঁদের পুর্বোনুমতি লাগবে। কিন্ত বস্টনের সংস্কারপন্থি আওয়ামীলীগরা কোন কিছুর তোয়াক্কা না করে দিন রাত চাঁদাবাজিতে মেতে উঠেছে। তারা এ ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের দু’জন পুর্ণ মন্ত্রীর নাম ব্যবহার করতেও দ্বিধাবোধ করছেনা। ফলে বস্টনের সচেতন মহলে দেখা দিয়েছে নানা তিক্ততা। শুধু তাই নয়, তাদের এহেন অনৈতিক কার্যকলাপ সর্বত্রই আলোচিত হচ্ছে।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের