Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কের বাংলাদেশি ডা. ফেরদৌস খন্দকার হঠাৎ আলোচনায়, নানা কথা

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: August 23, 2019 | 5:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : হঠাৎ করে আলোচনায় নিউইয়র্কের বাংলাদেশি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ফেরদৌস খন্দকার। গত এক মাস ধরে তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নানা কর্মসূচিতে অগ্রভাগে নেতৃত্ব দেয়ার কারণে আলোচনায় এসেছেন। ইতোমধ্যে তাকে বিভিন্ন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে।
গত ১ আগস্ট জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমেই মূলত আলোচনায় আসেন ডা. ফেরদৌস খন্দকার। ১৯৭১ সালের ১ আগস্ট মেডিসন স্কয়ার গার্ডেনে বাংলাদেশের মুক্তিযোদ্ধের সময় আয়োজিত বাংলাদেশ কনসার্ট স্মরণ অনুষ্ঠানের কনভেনর ছিলেন ফেরদৌস খন্দকার। এ অনুষ্ঠানেই প্রথমে তাকে দেখা যায় সরকারি উর্ধ্বতন কর্মকর্তা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একই মঞ্চে। এ অনুষ্ঠানে ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউইয়র্কের কনসাল জেনালের সাদিয়া ফয়জুননেসা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ।
এর পর গত ১৫ আগস্ট বাংলাদেশের শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকীর অনুষ্ঠানে ফেরদৌস খন্দকারকে দেখা যায় অগ্রবর্তী অংশ নেতৃত্ব দিতে। এ দিন এলমাহস্ট হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছিলেন তিনি।
পরে গত ১৫ আগস্ট জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের জাতীয় শোক দিবস অনুষ্ঠানের ফেরদৌস খন্দকারকে অতিথিদের সঙ্গে সামনের সারিতে দেখা যায়। এছাড়া তিনি ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় রয়েছেন আওয়ামী লীগের পক্ষে। গণমাধ্যগুলোতে ডা. ফেরদৌস খন্দকারের ছবি প্রকাশিত হচ্ছে খুবই গুরুত্বের সঙ্গে।
ডাক্তার ফেরদৌস খন্দকার হঠাৎ সক্রিয় হওয়া নিয়ে নানা কথা হচ্ছে। চায়ের দোকান থেকে তার নিয়মিত রোগি সবাই আলাপ করছেন।
গত ১৬ আগস্ট ফেইসবুকে তিনি একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লিখেন, ইতিহাসের অংশ হলাম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ছিল গত বৃহস্পতিবার। ইতিহাসে এবারই প্রথম বাঙালি জাতির শোকের দিনে একটি স্মরণ অনুষ্ঠান হয়ে গেল জাতিসংঘ সদর দপ্তরের ভেতরে। এটি আমাদের ইতিহাসের একটি উল্লেখযোগ্য দিন হয়ে থাকবে। এই দিনে আমরা জাতির পিতার বলিষ্ঠ নেতৃত্ব, দেশের মানুষের প্রতি তার ভালোবাসা, পররাষ্ট্রনীতিসহ নানান দিক সম্পর্কে যেমন বিশ্ববাসীকে জানাতে পেরেছি, তেমনি ঘৃণ্য চক্রান্তের মাধ্যমে জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের হত্যাকান্ডের কথাও তুলে ধরতে পেরেছি আন্তর্জাতিক মহলের কাছে। এমন নেতার জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ আজ স্বাধীন। গৌরবের একটি জাতি হিসেবে জাতিসংঘে কথা বলতে পেরেছি আমরা। জাতীয় শোকদিবসের এমন আয়োজন জাতিসংঘের ভেতরে করার পুরো কৃতিত্ব পাবেন আমাদের প্রিয় মানুষ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনসহ অন্যান্য কর্মকর্তারা। সেই সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং অন্যান্য নেতাদেরও ধন্যবাদ সব ধরণের সহযোগিতার জন্যে। ইতিহাসের অংশ হলাম আমি নিজেও। আরও একবার শপথ নিলাম জাতির পিতা আপনার আদর্শ বাস্তবায়ন করতে কাজ করে যাবো আমৃত্যু। আজকাল 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV