বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কলাকুশলী সমিতি নিয়ে বিবৃতি : একটি দুষ্টুচক্র নিউইয়র্কের বাঙালি কমিউনিটিতে উপস্থিত হয়েছে..
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কলাকুশলী সমিতি নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে বিবৃতি দিয়েছেন চিত্র পরিচালক মইনুল হোসেন, কবীর আনোয়ার ও কাজল আরেফিন। বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কলাকুশলী সমিতি নিয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সত্য নয়। আমাদেরকে (নিন্ম স্বাক্ষরকারীগণ) আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি করা হয়েছে বলে সংবাদে উল্লেখ করা হয়েছে অথচ আমরাই জানিনা ১ আগস্ট এই সমিতি গঠনের জন্য সভা কোথায় হয়েছে! প্রকাশিত সংবাদে যাদের নাম ছাপা হয়েছে তাদের মধ্যে ৩/৪ জনের সঙ্গে আলাপ করে জানা গেছে-তারাও এ সম্পর্কে কিছুই অবগত নন।
উল্লেখ করা যেতে পারে- যারা শিল্পমনা সম্পন্ন ছবি নির্মাণ করেন, তার সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা থেকে এই শক্তিশালী মাধ্যমের নানা বিভাগে কাজ করেন। অনেকে আবার সুস্থ ধারায় বানিজ্যিক ছবিও বানাতে আসেন। দর্শককে নির্মল আনন্দ দিয়ে থাকেন। দুঃখজনক হল, এদের সঙ্গে সঙ্গে কিছু চলচ্চিত্র অশিক্ষিত, স্বার্থপর এবং লোভী লোকও এখানে এসে ভীড় করে। কিছু না জানিয়ে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক হিসাবে সংবাদ ছাপিয়ে দেয়ায় আমাদের মনে হচ্ছে, এমন একটি দুষ্টুচক্র নিউইয়র্কের বাঙালি কমিউনিটিতে উপস্থিত হয়েছে। আমরা কোনভাবেই দুষ্টুচক্রের এইসব কর্মকান্ডে জড়াতে চাই না। তাই এই সমিতিতে জড়িত থাকার প্রশ্নই ওঠে না। বিজ্ঞপ্তি।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








