সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র’র ‘বার্ষিক বনভোজন’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী সুনামগঞ্জ জেলার প্রবাসীদের প্রথম সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি, যুক্তরাষ্ট্র’-এর ‘বার্ষিক মিলন-উৎসব ও বনভোজন-২০১৯’ গত ১৮ আগস্ট রোববার নিউইয়র্কের লংআইল্যান্ড হেকশেয়ার পার্কে অনুষ্ঠিত হয়। এই ‘মিলন-উৎসবে’ প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা-পরবর্তী প্রজন্মের বাংলাদেশ সেনাবাহিনীতে সুনামগঞ্জ জেলার প্রথম ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন বখত, (মুহিত) এনডিসি, পিএসসি (অব:) এবং বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের আরেক সুসন্তান প্রখ্যাত চিত্রকর ও মুক্তিযোদ্ধা সুনীল শুক্লা।

উৎসবে আমন্ত্রিত অতিথিদ্বয় ও অংশহণকারী সকল সুধীজনকে স্বাগত ও কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি মারুফ চৌধুরী এবং ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন সম্পাদক ডি. চৌধুরী অসিত, মিলনোৎসব উদযাপন পরিষদের আহবায়ক আইয়ুব আলী, যুগ্ম-আহবায়ক মান্নাফ তালুকদার, মো: হাবিবুর রহমান, পারভেজ চৌধুরী ও আবুল হোসেন লিটন। অতিথিদের জীবন ও কর্মের তাৎপর্যপূর্ণ দিকের উপর আলোকপাত করেন উভয়ের শিক্ষাগুরু প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর বিধুভূষণ চৌধুরী, প্রবীণ কবি ও লেখক সালমা বখত চৌধুরী, কবি ও লেখক মাহমুদুল চৌধুরী, সোশ্যাল অ্যাক্টিভিস্ট জুলকারনাইন হায়দার, শিবলী চৌধুরী, সুনামগঞ্জ আওয়ামী লীগ নেতা আমীর হোসেন রেজা, মিসবাহুর রশীদ পীর, সাব্রী সাবেরীন, কবি মাসুদ চৌধুরী, কবি দেওয়ান নাসের রাজা চৌধুরী, জয়েদ চৌধুরী অপু, এনওয়াইপিডি’র পুলিশ অফিসার নিয়ন চৌধুরী, সাংবাদিক নূরুল গণি নজরুল প্রমুখ। উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিসেস বিধু ভূষণ চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়-এর প্রাক্তন কর্মকর্তা হাসানুল কবীর ডাবলু, কবি তৃষ্ণা শুক্লা, সৈয়দা নীলুফার চৌধুরী, সনচিতা চৌধুরী, সিলেট সরকারি মহিলা কলেজ ছাত্রী-সংসদের প্রাক্তন জিএস আফসিন নিগার, রবীন্দ্র বর্মন, রতন দাশ, নারায়ণ দেব, আব্দুল কাদির, শামনুন শীবলী, ফারহান বখত, লাফী চৌধুরী, মাজহারুল ইসলাম চৌধুরী জোসেফ, বখত রুম্মান বিরতিজ, সুরাইয়া চৌধুরী চাঁদনী, বিলকিস খান, ফৌজিয়া চৌধুরী, শিমু বখত প্রমুখ।

আলোচনা শেষে সমিতির পক্ষ থেকে অতিথিদ্বয় কে স্মারক-ক্রেস্ট হস্তান্তর করেন সুনামগঞ্জ সরকারি কলেজ-এর প্রাক্তন প্রফেসর ও প্রবীণ শিক্ষাবিদ বিধুভূষণ চৌধুরী। এছাড়াও সদ্য প্রয়াত সমিতির সাধারণ সম্পাদকের বড় ভাই দিলীপ চৌধুরী কর্মের তাৎপর্যের পুর্ন দিকের উপর আলোকপাত করেন বন্ধু ব্রিগেডিয়ার জেনারেল (অব:) হুমায়ুন বখত এবং ক্রেস্ট হস্তান্তর করেন। তিনি শোকাহত পরিবারের জন্য সমবেদনাও জানান। শতাধিক অংশগ্রহণকারীর আমোদ-আড্ডার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত মিলন-উৎসবটি পরিণত হয়েছিল একখন্ড সুনামগঞ্জে। -প্রেস বিজ্ঞপ্তি।
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
- ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ
- New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
- নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক