Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নারায়নগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকার নির্বাচন রোববার : প্রতিদ্বন্দ্বিতায় ফরিদ-আলম এবং করিম-দোলন প্যানেল

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: August 24, 2019 | 12:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নারায়নগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা ইন্ক এর প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫ আগস্ট, রোববার। এদিন জ্যামাইকায় ইকরা মিলনায়তনে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন। এবারের নির্বাচন উপলক্ষে ১৭ শতাধিক সদস্যের আবেদন পত্র জমা পড়েছিল ভোটার নিবন্ধনের লক্ষে। যাচাই বাচাইয়ের পর ৩৪জন আজীবন সদস্য সহ ১৬৯৪ ভোটার চূড়ান্তভাবে নিবন্ধন করেছে নির্বাচন কমিশন। ১৬৯৪জন ভোটারই এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বচনে ১৯ সদস্য বিশিষ্ট প্যানেলের ১৮ টি পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। সাংগঠনিক সম্পাদক পদে আবু নাফে খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ফরিদ-আলম এবং করিম-দোলন প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ব্যালট পেপারের মাধ্যমে নির্বচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনাররা।
ভোট গননার পর বিজয়ী প্রার্ধীদের নাম ঘোষনা করবেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। উল্লেখ্য, এই সংবিধান ১৯৮৯ সালে জন্ম নেবার পর থেকে এ অব্দি সরাসরি ভোটে প্রার্থী নির্বাচিত হয়নি। বিগত কমিটি (রফিক-ফরিদ) নির্বচন প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ