নিউইয়র্কের ব্রঙ্কসে ভ্রাম্যমান কনস্যুলেট সেবা (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক ভ্রাম্যমান কনস্যুলেট সেবা প্রদান করেছে ব্রঙ্কসে। বাংলাদেশ সোসাইটির সার্বিক সহযোগিতায় স্থানীয় সময় ২৪ আগস্ট শনিবার সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত স্টারলিং-বাংলাবাজার এলাকার এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি হলে এ সেবা প্রদান করা হয়। কনস্যুলেট সেবার মধ্যে ছিল বাংলাদেশী পাসপোর্ট নবায়ন ও সংশোধন, নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর), পাওয়ার অব অ্যাটর্নি, বাংলাদেশী অন্যান্য সনদ পত্র সত্যায়ন, এলাইড সার্টিফিকেট, ডুয়েল ন্যাশনাল সার্টিফিকেট, জন্ম নিবন্ধন সার্টিফিকেট, অবসরপ্রাপ্তদের জন্য এলিভ সার্টিফিকেট প্রদান ইত্যাদি।

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল চৌধুরী পারভীন সুলতানা, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা উইং) মো. শামীম হোসেন সহ কনস্যুলেটের ৬ জন কর্মকর্তা কনস্যুলেট সেবা প্রদান করেন। ১০০ জনেরও বেশি প্রবাসী বাংলাদেশী কনস্যুলেট সেবা গ্রহণ করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল চৌধুরী পারভীন সুলতানা, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা উইং) মো. শামীম হোসেন, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহাম্মেদ, সিনিয়ার সহ-সভাপতি আবদুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবীব, কার্যকরি সদস্য আজাদ বাকীর প্রমুখ। এসময় কমিউনিটি নের্তৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
কনসাল চৌধুরী পারভীন সুলতানা তার বক্তব্যে নিউইয়র্কে কনস্যুলেট জেনারেল কার্যালয়ের নিয়মিত কার্যক্রমের বাইরে বাংলাদেশী প্রবাসীদের দোরগোড়ায় এই সেবাটি চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা ব্রঙ্কসবাসীর দোরগোড়ায় কনস্যুলেট সেবা পৌঁছে দেয়ার জন্য বাংলাদেশ কনস্যুলেট জেনারেলকে ধন্যবাদ জানান।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests