Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মক্কার মসজিদে হারামের আঙিনা ৩ হাজার বর্গমিটার বাড়লো!

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: August 25, 2019 | 5:41 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পবিত্র নগরী মক্কার কাবা শরিফ ঘিরে রয়েছে মসজিদে হারাম। যার একদিকে সাফা মারওয়া পাহাড় আর তিনদিক বেষ্টিত এ মসজিদ। দিন দিন হজ-ওমরা ও দর্শনার্থী বেড়ে যাওয়ায় কাবা চত্ত্বরসহ মসজিদে হারামে নামাজ ও চলাফেরা ভীড় হয়ে উঠছে। দর্শনার্থীদের কষ্ট কমাতেই মসজিদে হারামের বাহিরাংশের আঙিনা ৩ হাজার বর্গমিটার সম্প্রসারণ করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সির তথ্য মতে জানা যায়, মসজিদে হারামের আঙিনায় প্রায় ৩ হাজার বর্গমিটার জায়গা নামাজের জন্য প্রস্তুত করার প্রকল্প হাতে নেয়া হয়েছিল। সম্প্রতি এ কাজ প্রায় সম্পন্ন হওয়ার পথে। ৮৫ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। যা অল্প কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হবে। মসজিদে হারামের এ আঙিনা সম্প্রসারণের ফলে মসজিদে হারামে চলাচল ও নামাজ পড়তে দর্শনার্থীদের জন্য সহায়ক হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মসজিদে হারামের আঙিনা সম্প্রসারণ করতে গিয়ে ওজু ও ইসতেনজার উঠা-নামার সিড়ি স্থানান্তর করতে হয়েছে। আঙিনার চারপাশে এসব ওজু ইসতেনজায় যাওয়ার সিঁড়িগুলো সাইডে সরিয়ে নেয়া হয়েছে। যাতে নামাজে অংশগ্রহণকারীদের চলাচলে বিঘ্ন না ঘটে।

উল্লেখ্য যে, চলাচল ও নামাজের জায়গা সম্প্রসারণে মসজিদে হারামের আঙিনার পরিপূর্ণ কাজ চলতি মাসের শেষ নাগাদ সম্পন্ন হয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন হারামাইন কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV