আমেরিকান-বাংলাদেশী ফ্রেন্ডশীপ সোসাইটির সভাপতি রাসেল, সাধারন সম্পাদক কবির
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আমেরিকান-বাংলাদেশী ফ্রেন্ডশীপ সোসাইটির এক্সিকিউটিভ কমিটি ২০১৯-২১’র অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত এই কমিটির সভাপতি জি আই রাসেল এবং সাধারন সম্পাদক কবির পাটোয়ারী। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি আকতার হোসাইন, আবদুস সাত্তার, মজিবুর রহমান খান এবং জুয়েল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাংস্কৃতিক সম্পাদক-কামরুল ইসলাম কামাল এবং ট্রেজারার হিসেবে আনোয়ার হোসাইন রয়েছেন।

এর প্রধান উপদেষ্টা হিসাবে আছেন বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা ইনক (বাই) এর প্রাক্তন সভাপতি ও ফোবানা এক্সিকিউটিভ কমিটির প্রাক্তন কোষাধ্যক্ষ ইনারা ইসলাম। উপদেষ্টা পরিষদে আরো আছেন একাত্তর ফাউন্ডেশনের চেয়ারম্যান পারভীন পাটোয়ারী, উদয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান রেদওয়ান চৌধুরী, ও বাংলাদেশ আমেরিকা ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের চেয়ারম্যান লেখক -সাংবাদিক শিব্বীর আহমেদ।
নতুন এক্সিকিউটিভ কমিটির নেতৃবৃন্দ জানান, আগামী লেবার ডে উইকেন্ডে নিউইয়র্কের নাসাউ কলসিয়ামে অনুষ্ঠেয় ৩৩তম ফোবানা সম্মেলনে আমেরিকান বাংলাদেশী ফ্রেন্ডশীপ সোসাইটি অংশ নেবে সভাপতি জিআই রাসেল ও সাধারন সম্পাদক কবির পাটোয়ারীর নেতৃত্বে। এনআরবি নিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests